আলী আজীম, মোংলা (বাগেরহাট): সুন্দরবনের জোংড়া আর মরাপশুর খালের মাঝামাঝি এলাকায় একটি বাঘের মরদেহ ভাসতে দেখা গেছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকালে বাঘের মরদেহটি উদ্ধারে রওনা হয়েছেন বনরক্ষীরা।
বনবিভাগের কনজারভেটর অফ ফরেস্ট (সিএফ) মিহির কুমার দো বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, খবর পাওয়ার পর বনরক্ষীরা সংশ্লিষ্ট এলাকায় গেছেন। ধারণা করা হচ্ছে বেশ কয়েক দিন আগে মারা গেছে বাঘটি।
তিনি আরো বলেন, বাঘটির মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। পাশাপাশি, মৃত্যুর কারণ জানার জন্য বাঘটির বয়সসহ অন্যান্য বিষয়গুলিও অনুসন্ধান করবে বন বিভাগ।
মন্তব্য করুন