বাংলাদেশ, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১৬ ডিসেম্বর ২০২৪, ৭:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

ডেস্ক রিপোর্ট: দীর্ঘ ৭ মাস পর এনসিএল টি-টোয়েন্টি দিয়ে মাঠের ক্রিকেটে ফিরেছেন তামিম ইকবাল। টুর্নামেন্টে ৪টি ম্যাচ খেলে দুটি হাফসেঞ্চুরিও করেছেন। চট্টগ্রাম বিভাগের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা সাবেক এই টাইগার অধিনায়ক গতকাল (রোববার) রাতেই সিলেট থেকে ফিরেছেন ঢাকায়। তবে আলোচনা উঠেছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশসেরা এই এই ওপেনারের খেলা নিয়ে।

আজ (সোমবার) বিজয় দিবস উপলক্ষ্যে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সাবেক ক্রিকেটারদের একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এ সময় তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা প্রসঙ্গে লিপু বলেন, ‘তামিম ইকবাল খেলা শুরু করেছেন এটা আশার খবর। আমার বিশ্বাস এটাও অতি দ্রুত অবহিত হব যে, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সে অ্যাভেইলেবল থাকবে কি না। যদি থাকে তাহলে সেটা দারুণ ব্যাপার হবে।’

লিপু আরও বলেন, ‘তামিমের বিষয়টা হচ্ছে কেউ যদি নিজেকে উইথড্রোর (সরিয়ে নেওয়া) জায়গায় নিয়ে রাখে। এর আগে ভিন্ন একটা বোর্ড ছিল, সেখান মত-পার্থক্য ছিল, অনেক ইস্যু ছিল। কিন্তু আমার বিশ্বাস নতুন বোর্ডের অধীনে একটা তো আশার আলো দেখাই যাচ্ছে, তিনি ক্রিকেটের মাঠে ফিরে এসেছেন।’

তামিমের জাতীয় দলে ফেরার বিষয়ে নির্বাচক কমিটি আলোচনা করবে বলেও জানান গাজী আশরাফ লিপু, ‘প্রত্যাশা অনুযায়ী একটা বড় আসরের জন্য নিজেকে প্রস্তুত করছে। এখানে আমরা তার সঙ্গে নিশ্চয়ই আলাপ করার মতো পর্যায়ে চলে গেছি। আমার বিশ্বাস সেটার জন্য বোর্ড এবং নির্বাচক দুই পক্ষের সমন্বিতভাবে বসে আলাপ করাটা সমাধানের রাস্তা বিস্তৃত করবে।’

তবে একইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে তামিমকে কিছু পরামর্শও দিয়েছেন প্রধান নির্বাচক, ‘তামিমকে আরও শাণিত ও ফিটনেস উন্নত করতে হবে। যখন সে একটা বিষয় আকাঙ্ক্ষা করবে… একটা ক্রিকেটার যখন এতদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলছে সে নিশ্চয়ই জানে বৈশ্বিক আসরে খেলার জন্য নিজেকে কীভাবে শাণিত ও প্রস্তুত করতে হয়। যে ধরনের সহযোগিতা সে আশা করে, বোর্ড তাকে দেবে। আমি মনে করি, এগুলো কোনো বাধা হয়ে দাঁড়াবে না।’

প্রসঙ্গত, তামিম সর্বশেষ জাতীয় দলে খেলেছিলেন গত বছরের সেপ্টেম্বরে। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ খেললেও জাতীয় দলে ফেরার আগ্রহ কখনও সেভাবে দেখাননি তিনি। এমনকি সর্বশেষ বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগ খেলার পর ৭ মাস তিনি ছিলেন মাঠের বাইরে। আরেকটি বিপিএল আসর শুরুর আগে এর প্রস্তুতি হিসেবে এনসিএল টি-টোয়েন্টির চারটি ম্যাচ খেলেছেন তামিম। তবে জাতীয় দলে কবে ফিরবেন সেই নিশ্চয়তা এখনও মেলেনি। এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা রয়েছে আগামী ফেব্রুয়ারি-মার্চে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলারোয়ায় খামারীদের জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

২০২৮ থেকে নতুন পাঠ্যক্রম, আগামী বছর যুক্ত হচ্ছে ৪ নতুন বই

বিপন্ন ‎বিলাই-নখা || ‎তারিক ইসলাম

তালার নুরু বিশ্বাস ও যুব জামায়াতের নেতা ইয়াকুব আলীর বিরুদ্ধে অন্যের সম্পত্তি দখলের অভিযোগ

তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু

এসএসসির ফলাফল ঘোষণা ২০ জুলাই

কয়রায় প্রত্যাশীর মধু মেলা

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি

পাইকগাছায় গণপিটুনিতে নিহত ১, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? হবু পাত্র যিনি

১০

৪ দিনেই ২০০ কোটি পার করল রাম চরণের ‘পেড্ডি’

১১

একদিনে হাম ও উপস্বর্গে ৮ শিশুর মৃত্যু

১২

ফিলিপাইনে ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন, ৩২ প্রাণহানি

১৩

১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৫

বিসিবির নতুন ২৫ পরিচালকের পরিচয়

১৬

যুক্তরাষ্ট্রের কথা শুনলো না ইসরায়েল, হামলা করলো তেহরানে

১৭

সেই উপদেষ্টারা কে কোথায়

১৮

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ পাঁচ দেশ

১৯

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, ৩ দেশে সুনামি সতর্কতা

২০