বাংলাদেশ, সোমবার, ০৮ জুন ২০২৬
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
৮ জুন ২০২৬, ৯:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলারোয়ায় খামারীদের জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

ডেস্ক রিপোর্ট: জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলে টেকসই প্রাণিসম্পদ ব্যবস্থাপনা গড়ে তুলতে সাতক্ষীরার কলারোয়ায় অনুষ্ঠিত হয়েছে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।

সোমবার (৮ জুন) কলারোয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসে বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) অর্থায়িত এ কর্মশালায় উপজেলার প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তা, খামারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

প্রশিক্ষণে গবাদিপশু পালন ও দুগ্ধ পণ্য প্রক্রিয়াজাতকরণে সম্পদের সর্বোত্তম ব্যবহার, পরিচ্ছন্ন উৎপাদনের উত্তম চর্চা, জলবায়ু সহনশীল প্রযুক্তির ব্যবহার এবং খামারের বর্জ্য ব্যবস্থাপনায় সার্কুলার ইকোনমি সম্প্রসারণের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি উদ্যোক্তাদের কারিগরি জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধির দিকেও গুরুত্বারোপ করা হয়।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ সাংবাদিক ও তরুণ সংগঠক মো. হোসেন আলী। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলের প্রাণিসম্পদ খাত দিন দিন নতুন চ্যালেঞ্জের মুখে পড়ছে। এ পরিস্থিতিতে পরিবেশবান্ধব ও জলবায়ু সহনশীল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই।

অনুষ্ঠানে উন্নয়ন প্রচেষ্টার স্মার্ট প্রকল্পের এনভায়রনমেন্ট অ্যান্ড সোশাল অফিসার জাহিদুল ইসলাম এবং এসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার শেখ আসিফ রেজা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় খামারী ও উদ্যোক্তারাও প্রশিক্ষণে অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলারোয়ায় খামারীদের জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

২০২৮ থেকে নতুন পাঠ্যক্রম, আগামী বছর যুক্ত হচ্ছে ৪ নতুন বই

বিপন্ন ‎বিলাই-নখা || ‎তারিক ইসলাম

তালার নুরু বিশ্বাস ও যুব জামায়াতের নেতা ইয়াকুব আলীর বিরুদ্ধে অন্যের সম্পত্তি দখলের অভিযোগ

তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু

এসএসসির ফলাফল ঘোষণা ২০ জুলাই

কয়রায় প্রত্যাশীর মধু মেলা

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি

পাইকগাছায় গণপিটুনিতে নিহত ১, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? হবু পাত্র যিনি

১০

৪ দিনেই ২০০ কোটি পার করল রাম চরণের ‘পেড্ডি’

১১

একদিনে হাম ও উপস্বর্গে ৮ শিশুর মৃত্যু

১২

ফিলিপাইনে ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন, ৩২ প্রাণহানি

১৩

১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৫

বিসিবির নতুন ২৫ পরিচালকের পরিচয়

১৬

যুক্তরাষ্ট্রের কথা শুনলো না ইসরায়েল, হামলা করলো তেহরানে

১৭

সেই উপদেষ্টারা কে কোথায়

১৮

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ পাঁচ দেশ

১৯

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, ৩ দেশে সুনামি সতর্কতা

২০