এম জুবায়ের মাহমুদ: শ্যামনগরের গাবুরায় দুর্যোগ সহনশীল স্যানিটেশন বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) গাবুরার ডুমুরিয়ায় বিল্ডিং এজেন্সি অব ইয়ুথ ইন ক্লাইমেট একশন প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ উপকূলীয় নারী সংগঠনের সভাপতি সাহানাজ পারভীনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন গাবুরার সিপিপি সদস্য রুহুল আমিন খাঁ, নুরুল আমিন খাঁ, মনিরুল ইসলাম, মোছাঃ কামারুন আক্তার, মফিজুল ইসলাম, নাসিমা বেগম, সুমাইয়া খাতুন, খুকু মনি প্রমুখ।
বক্তারা বলেন, এলাকার মানুষকে দুর্যোগসহনশীল ও টেকসই টয়লেট তৈরিতে উদ্বুদ্ধ করতে হবে। এতে নানা রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে।
মন্তব্য করুন