বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৮ ফেব্রুয়ারি ২০২৪, ৬:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে ডাম্পার ট্রাক্টর চাঁপায় শিশু নিহত, বাবা আহত

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জে ইটভাটার মাটি বহনকারী ডাম্পার ট্রাক্টর চাপায় আসাদুল ইসলাম (৫) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার বাবা শাহীন আলম।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার বাঁধাকুল গ্রামে মন্দিরের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদুল ইসলাম বাঁধাকুল গ্রামের শাহীন আলমের ছেলে ও ঘুষুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণীর ছাত্র।

আসাদুল ইসলামের মা আসমা খাতুন জানান, তার স্বামী শাহীন আলম একজন দিনমজুর। বৃহস্পতিবার দুপুর সোয়া একটার দিকে ছেলে আসাদুলকে নিয়ে বাড়ি ফেরার জন্য তারা কৃষ্ণ মন্দিরের সামনের রাস্তার মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের ভাই মোখলেসুর রহমান পল্টু ও জাকির হোসেনের মালিকানাধীন টিআরবি ভাটার একটি মাটি বহনকারী ডাম্পার ট্রাক্টর আসাদুল ও তার বাবা শাহীন আলমকে চাপা দেয়। চালক মনিরুল ইসলাম মোবাইলে কথা বলতে বলতে ট্রাক্টরটি চালাচ্ছিল।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাদেরকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক আসাদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আর শাহীন আলমকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহীন জানান, নিহত শিশু আসাদুলের মরদেহ নিয়ে আসার জন্য আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ডাম্পারটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা বাকশিস নির্বাচন: খলিলুর রহমান সভাপতি, নূর মোহাম্মদ পাড় সম্পাদক

১

শ্যামনগরে মাদক ব্যবসার বিরোধিতা করায় হামলা!

২

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

৩

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

৪

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

৫

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

৬

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

৭

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

৮

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

৯

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

১০

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

১১

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

১২

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

১৩

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

১৪

ঐতিহাসিক ম্যাচে আজ ভারতের মুখোমুখি ব্রাজিল, কখন কীভাবে দেখবেন

১৫

শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে কোনো বিকল্প ছিল না: দিনেশ ত্রিবেদী

১৬

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, কমবে বহুবিবাহের প্রবণতা!

১৭

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

১৮

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

১৯

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২৬ অঙ্গরাজ্যের মামলা

২০