বাংলাদেশ, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৮ আগস্ট ২০২৩, ৮:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভূমি ব্যবস্থাপনা আইন ভঙ্গে লাখ টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট: ভূমি ব্যবস্থাপনা আইন ভঙ্গে দুই হাজার টাকা জরিমানার পরিবর্তে এক লাখ টাকা বা এক মাস বিনাশ্রম কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার শাস্তির বিধান রাখে ভূমি সংস্কার আইন ২০২৩ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার।

সোমবার (২৮ আগস্ট) নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এ অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, আমাদের সামরিক শাসনামলে যে আইনগুলো ছিল সেগুলো প্রয়োজন অনুসারে আইনগুলো বাতিল করে নতুন আইন করতে বলা হয়েছিল। আমাদের ল্যান্ড রিফর্ম অধ্যাদেশ ১৯৮৪ ছিল। সেটিকে সংশোধন করে নতুন করে ভূমি সংস্কার আইন ২০২৩ এর খসড়া, ভূমি মন্ত্রণালয় থেকে উপস্থাপন করা হয়েছিল। সেটি আজকে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

তিনি বলেন, এই আইনে আগে যে ল্যান্ড রিফর্ম অধ্যাদেশ ছিল সেখানে যে ধারাগুলো ছিল। সে ধারাগুলো পরিবর্তন করে বা কয়েকটি জায়গায় সামান্য আপডেট করেছে। যেমন, আগের আগে ছিল, ৬০ বিঘার বেশি কেউ কৃষি জমির মালিক থাকতে পারবে না। এখানে বলা হয়েছে যে, বিশেষ ক্ষেত্রে এটি শিথিল যোগ্য। সে বিষয়গুলো চিহ্নিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে কোনো সমবায় সমিতির সব সদস্য তাহাদের জমির মালিকানা যদি সমিতি অনুমতি দেয় তখন সেটি হতে পারে চা, কফি, রাবার,অন্য কোনো ফলের বাগানে ব্যবহৃত জমির জন্য এটি প্রযোজ্য হবে না। কোরো শিল্প প্রতিষ্ঠান নিজস্ব কারখানায় ব্যবহৃত কাঁচামাল উৎপাদনের জন্য কোনো ভূমি ব্যবহার করতে চায় তখন এটি প্রযোজ্য হবে না।

এছাড়া রপ্তানিমুখী শিল্প, কৃষি পণ্য প্রক্রিয়াজাত করলে ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তখন প্রযোজ্য হবে না। ওয়াক্ফ, দেবোত্তর বা ধর্মীয় ট্রাস্টের ক্ষেত্রে উহার মালিকানাধীন ভূমির আয় ধর্মীয় কাজে ব্যবহার হয় এ কয়টা বিষয় সংযোজন করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়ন ও তথ্য ভাণ্ডার সংরক্ষণের একটি নতুন ধারা সংযোজন করা হয়েছে। যেটি আসলে আগের আইনে ছিল না। আর একটি বিষয় যোগ করা হয়েছে সেটা হলো আগের আইনে ছিল ভূমি ব্যবস্থাপনার কোনো আইন যদি কেউ ভঙ্গ করে তখন দুই হাজার টাকা জরিমানার ব্যাপার ছিল। আজ যে ড্রাফট উপস্থাপন করা হয়েছে সেখানে বলা হয়েছে, আইন ভঙ্গ করলে এক লাখ টাকা বা এক মাস বিনাশ্রম কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। সে শাস্তির বিধান রাখা হয়েছে।

৬০ বিঘার চেয়ে যারা অনেক বেশির সম্পত্তির মালিক তাদের ক্ষেত্রে কী হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি এরকম কেউ থাকে এবং যদি কেউ সে আইনের আওতায় মামলা করেন তাহলে নতুন আইনে যে শাস্তির বিধান রয়েছে।

তাদের চিহ্নিত কীভাবে করা হবে জানতে চাইলে তিনি বলেন, আইনেতো সে বিষয় বলা থাকে না। আইনে বলা আছে, যদি কেউ ৬০ বিঘার বেশি জমি নতুন করে কেনেন। তখন ওই অংশটা সরকারের নজরে এলে সরকার সেটা নিয়ে নিতে পারবে। আইনে যে ধারাটা সংযোজন করা হয়েছে। সেটি হলো এই যে আপনার ৬০ অধিক আপনি নতুন কোনো মালিকানা নিতে পারবেন না। নতুন কোনো মালিকানা নিতে পারবেন না। বলা হয় নাই এখানে ৬০ বিঘার বেশি থাকলে আপনাকে ছেড়ে দেবে। যদি আপনার ৬০ বিঘা কৃষি জমি থাকে তাহলে নতুন করে আর মালিকানা নিতে পারবেন না। উত্তরাধিকার সূত্রে হোক বা নিজের কেনা হোক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

১

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

২

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

৩

১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের

৪

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

৫

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

৬

তালা থানার নতুন ওসি আব্দুল আলিম

৭

মুন্সীগঞ্জ বাজারে জামায়াত নেতার গণসংযোগ

৮

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন: সভাপতি নয়ন পাল, সম্পাদক রাকিব

৯

মোংলা বন্দর পরিদর্শন করে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

১০

সুন্দরবনের গোলখালী থেকে হরিণের পা মাথা চামড়া ও মাংস উদ্ধার

১১

হরিনগর অনির্বান ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় কেরাম প্রতিযোগিতা উদ্বোধন

১২

তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা

১৩

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক না থাকার অভিযোগ, শিশুর মৃত্যু

১৪

পাটকেলঘাটায় ৮শ লিটার নারকেল তেল জব্দ, যাচাই হচ্ছে ভেজাল কি না

১৫

কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন পল্লী চিকিৎসকের মৃত্যু

১৬

বন্ধ হচ্ছে টুজি, চাপে বাটন ফোন

১৭

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

১৮

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

১৯

ডুমুরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

২০