বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২২ মার্চ ২০২৪, ৩:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দারের একটি ব্যাংক কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫০ জন।

হামলার পর কান্দাহারের মিরওয়াইস হাসপাতালে নিয়ে যাওয়া হয় হতাহতদের। সেই হাসপাতালের চিকৎসকদের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে এএফপি।

তবে বিস্তারিত আর কোনো তথ্য জানাতে চাননি চিকিৎসকরা ; বলেছেন, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি নেই তাদের।

এক বিবৃতিতে কান্দাহার পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে সরকার নিয়ন্ত্রিত কাবুল ব্যাংক কার্যালয়ের ক্যাশ কাউন্টারে ঘটেছে এই হামলা। নিহতদের সবাই বেসামরিক নাগরিক। বেতন তোলার জন্য ব্যাংকে এসেছিলেন তারা।

আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান গোষ্ঠীর সবচেয়ে বড় প্রতিপক্ষ ইসলামিক স্টেট খোরাসানসহ (আইএসকে) কয়েকটি সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে বর্তমানে। তবে কারা এই হামলা করেছে তা এখনও স্পষ্ট নয়। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়নি। পুলিশ বা প্রশাসনের কোনো কর্মকর্তাও কোনো সন্দেহভাজনের নাম প্রকাশ করেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছর রমজানের শুরু থেকে এ পর্যন্ত আফগানিস্তান জুড়ে বেশ কয়েকটি বোমা হামলার ঘটনা ঘটেছে, কিন্তু অধিকাংশ ঘটনাই ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তালেবান সরকার।

সূত্র : এএফপি, জিও টিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

১১

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

১২

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

১৩

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৪

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

১৫

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

১৬

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

১৭

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৮

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১৯

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

২০