বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৩ মার্চ ২০২৪, ৪:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তানজিম সাকিবের ৩ উইকেটে ম্যাচে ফিরল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া হওয়ার পর এবার ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করছে শ্রীলঙ্কা।

১৪ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৮৮ রান। ৯ রান নিয়ে উইকেটে আছেন মেন্ডিস। অপর অপরাজিত ব্যাটার আসালাঙ্কার সংগ্রহ ৪ রান।

নতুন বলে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে লাগামছাড়া বোলিং করেছেন তাসকিন আহমেদ। এই পেসারের একই ওভারে দুই বাউন্ডারি হাঁকায়ে হাতখুলে খেলা শুরু করে লঙ্কানরা। এরপর শরিফুল ইসলামের ওপরও চঘড়াও হয়েছেন পাথুম নিশাঙ্কা-আভিষ্কা ফার্নান্দো।

উদ্বোধনী জুটিতে তাসকিন-শরিফুলের এমন ধারহীন বোলিংয়ে ৮ম ওভারেই বোলিংয়ে পরিবর্তন আনেন নাজমুল হোসেন শান্ত। তানজিম সাকিব আক্রমণে এসে নিজের প্রথম ওভারে সুবিধা করতে পারেননি। তবে পরের ওভারেই ব্রেকথ্রু এনে দিয়েছেন এই তরুণ পেসার।

ইনিংসের দশম ওভারের পঞ্চম বলটি অফ স্টাম্পের খানিকটা বাইরে গুড লেংথে করেছিলেন সাকিব। সেখানে জায়গায় দাঁড়িয়ে শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন আভিষ্কা। ৩৩ বলে ৩৩ রান করে এই ওপেনার সাজঘরে ফেরায় ভাঙে ৭১ রানের উদ্বোধনী জুটি।

সাকিবের তৃতীয় ওভারে সাজঘরে ফিরেছেন আরেক ওপেনার নিশাঙ্কা। ১২তম ওভারের প্রথম বলটি খাটো লেংথে করেছিলেন এই পেসার। সেখানে ঘুরে দাঁড়িয়ে স্কয়ার লেগের উপর দিয়ে পুল করতে চেয়েছিলেন নিশাঙ্কা কিন্তু টাইমিং হয়নি। এই ওপেনারের ব্যাটের কানায় লেগে বল চলে যায় গালিতে। সহজ ক্যাচ লুফে নেন সৌম্য সরকার। সাজঘরে ফেরার আগে নিশাঙ্কার ব্যাট থেকে এসেছে ২৮ বলে ৩৬ রান।

সাকিব একাই দুর্দান্ত শুরু করা লঙ্কানদের লাগাম টেনে ধরেন। ব্যক্তিগত চতুর্থ ওভারেও উইকেটের দেখা পেয়েছেন এই পেসার। ইনিংসের ১৪তম ওভারের প্রথম বলটি অফ স্টাম্পের ওপর ফুল লেংথে করেছিলেন। সেখানে ড্রাইভ করতে চেয়েছিলেন সাদিরা সামারাবিক্রমা, এজড হয়ে বল চলে যায় উইকেটের পেছনে। গ্লাভস হাতে দুর্দান্ত ক্যাচ নেন মুশফিকুর রহিম। ৩ রানের বেশি করতে পারেননি সামারাবিক্রমা। টানা ৩ ওভারে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরালেন সাকিব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

১

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

২

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

৩

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

৪

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

৫

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

৬

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

৭

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

৮

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

৯

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

১০

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

১১

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

১২

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

১৩

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

১৪

মানব পাচার প্রতিরোধে সভা

১৫

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৬

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

১৭

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১৮

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১৯

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

২০