বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৮ জুন ২০২৪, ৭:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় বঙ্গবন্ধু টুর্নামেন্টে খলিলনগর ইউনিয়ন চ্যাম্পিয়ন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খলিলনগর ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

শুক্রবার (২৮ জুন) বিকালে তালা বিদে সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে তালা সদর ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় তারা।

ফাইনাল খেলায় একমাত্র গোলটি করেন বিজয়ী দলের একরামুল ইসলাম। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মীর কাইউম ইসলাম ডাবলু, সহকারী রেফারি ছিলেন শেখ হাবিবুর রহমান ও মোঃ ময়নুল ইসলাম।

পরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেজুঁতি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন।

তালা উপজেলা প্রশাসন আয়োজিত টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিনের সভাপতিত্বে ও সাংবাদিক মীর জাকির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার ওসি মোঃ মমিনুল ইসলাম, তালা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ এনামুল ইসলাম, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তালা বাজার বণিক সমিতির সভাপতি কাজী মারুফ, শালিখা কলেজের অধ্যক্ষ বিধান সাধু, শিক্ষক রেহেনা খাতুন, মিজানুর রহমান, শেখ মোঃ জাহাঙ্গীর, সাংবাদিক আব্দুল জব্বার, কাজী লিয়াকত হোসেন প্রমুখ।

শত শত দর্শক খেলাটি উপভোগ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০