বৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরায় কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে মতবিনিময়

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ১০:৪০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা পৌরসভার রাজার বাগান লিচুতলায় বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও আশার আলো কিশোরী সংগঠনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বারসিকের সহকারী কর্মসূচি কর্মকর্তা গাজী মাহিদা মিজান কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে বলেন, মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা খুবই জরুরী। এসময় অপরিচ্ছন্ন থাকলে নানা রকম রোগ হতে পারে। আমাদের দেশে অনেক নারী প্রসাবে ইনফেকশন ও জরায়ুর মুখে ক্যান্সারে আক্রান্ত হন শুধুমাত্র মাসিক চলাকালীন অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে। তাই সবার উচিত পিরিয়ডকালীন পরিচ্ছন্নতা সর্ম্পকে ভালোভাবে জানা।
পাশাপাশি তিনি কিশোরীদের উদ্দেশ্যে আরও বলেন, অনেকেই আছেন যারা ব্যবহারের পর স্যানিটারি ন্যাপকিন যত্রতত্র ফেলে দেন। কেউ কেউ আবার খুলেই সরাসরি ডাস্টবিনে ফেলে দেয়। এ ধরনের কাজ আমাদের এখন থেকেই বন্ধ করতে হবে। ন্যাপকিন সবসময় ব্যবহারের পর কাগজে মুড়ে ফেলতে হবে। তা না হলে জীবাণু ছড়িয়ে যেতে পারে এবং যে কেউ সংক্রমিত হতে পারে। এ ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে।

মতবিনিময় সভা শেষে বারসিকের উদ্যোগে ৩০ জন কিশোরীর মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

সর্বশেষ - খুলনা