বাংলাদেশ, শনিবার, ৩০ মে ২০২৬
১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৩ অক্টোবর ২০২৩, ৭:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতের সঙ্গে গান্ধী-জিন্নাহ ট্রফি খেলার প্রস্তাব পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক | এশিয়া কাপ ও আইসিসি টুর্নামেন্ট বাদে দুই দলের সাক্ষাৎ হয় না। অথচ তারা একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী।

বলা হচ্ছিল ভারত-পাকিস্তানের কথা। গত ১০ বছর ধরে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না তারা।

২০১২ সালে সর্বশেষ ভারত সফর করেছিল পাকিস্তান। এর পর থেকে রাজনৈতিক কারণে দুই দেশের সফর বন্ধ। তবে বহুজাতিক টুর্নামেন্টে তাদের প্রায়ই দেখা হয়, এবারের বিশ্বকাপেও ১৪ অক্টোবর মুখোমুখি হবে এই দুই দল।

তবে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনে ভারতকে প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুই দেশের দুই রাষ্ট্রনেতা মহাত্মা গান্ধী ও মোহাম্মদ আলী জিন্নাহর নামে এই সিরিজ করার প্রস্তাব দিয়েছেন পিসিবি প্রধান জাকা আশরাফ। এতে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্কও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ড রাজি থাকলে পাকিস্তান এই সিরিজ খেলতে চায়।

প্রস্তাবে বলা হয়েছে, গান্ধী-জিন্নাহ ট্রফিতে বছরে একবার ভারত-পাকিস্তান একে অপরের বিপক্ষে নিজেদের মাটিতে খেলবে। পাকিস্তানি সংবাদমাধ্যমকে পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ বলেছেন, ‘অ্যাশেজের মতো বিসিসিআইকে জিন্নাহ-গান্ধী ট্রফি আয়োজনের প্রস্তাব রাখছি। এই সিরিজের জন্য ভারত ও পাকিস্তান একে অপরের দেশে গিয়ে খেলতে পারে। ভারত-পাকিস্তান ম্যাচের চেয়ে বড় কোনো প্রতিযোগিতা নেই। ’

শেষবার দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ভারত পাকিস্তানে গিয়েছিল ২০০৬ সালে। আর ২০১২-১৩ সালে পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ভারতে এসেছিল। এরপর আর দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন হয়নি। দুই দেশ একে অপরের বিপক্ষে মুখোমুখি হয়েছে শুধু বহুজাতিক আসরেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ পরিবারের পাশে ডু সামথিং ফাউন্ডেশন

গর্ভাবস্থায় এই ৯ খাবার খাবেন না

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

সাতক্ষীরায় ঈদ আনন্দে বিশ্বকাপ উন্মাদনা

শ্যামনগরে ঝড়ে তালগাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে ঈদের দ্বিতীয় দিনে মানুষের ঢল

জিয়ার শাহাদাতবার্ষিকীতে বিএনপির ৮ দিনের কর্মসূচি

মুক্তির পরদিনই ‘রকস্টার’-এর শো দ্বিগুণ করল স্টার সিনেপ্লেক্স

১০

সাতক্ষীরায় প্রাক্তন ও বর্তমান ক্যাডেটদের ঈদ পুনর্মিলনী

১১

বিক্রি না হওয়ায় নদীর পাড়ে স্তুপাকারে ফেলে রাখা হয়েছে চামড়া

১২

ইউক্রেন যুদ্ধ অবিলম্বে শেষ করার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

১৩

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কি. মি. বেগে ঝড়ের শঙ্কা

১৪

চট্টগ্রামে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

১৫

মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

১৬

জয় দিয়ে সাফের সূচনা করল বাংলাদেশ

১৭

শিগগিরই নেতানিয়াহুকে উচিত শিক্ষা দেবে মুসলিম বিশ্ব: এরদোয়ান

১৮

কোরবানির পশুর লাথি-গুঁতায় পঙ্গু হাসপাতালে ৩৩ জন, ১৫ ঘণ্টায় আহত ১৬৮

১৯

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

২০
error: Content is protected !!