বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
৪ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৭ মার্চ ২০২৪, ৮:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইলিয়াস কাঞ্চন সবচেয়ে বড় প্ল্যানবাজ: জায়েদ খান

বিনোদন ডেস্ক: ‘ইলিয়াস কাঞ্চন হচ্ছেন সবচেয়ে বড় একটা প্ল্যানবাজ লোক। একুশে পদক পাওয়া একজন স্মরণী-বরণীয় মানুষ- তিনি আমাদের সবার সিনিয়র।
যতই কান্নাকাটি করুক না কেন, এইসব ঝামেলার দায়িত্ব কিন্তু উনার ঘাড়ে নিতে হবে। ’

বুধবার (০৬ মার্চ) গণামধ্যমের মুখোমুখি হয়ে ইলিয়াস কাঞ্চন সম্পর্কে এসক কথা বলেন জায়েদ খান।

মূলত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই নতুন করে সামনে আসছে পুরনো বিতর্কিত ইস্যু। এবার বিভিন্ন কারণে সদ্য বিদায়ী সভাপতি ইলিয়াস কাঞ্চনকে দুষলেন তিনি।

২০২২ সালের নির্বাচনে সমিতির সভাপতি পদে নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন। তবে সেই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে কে জয়ী হয়েছেন, তা নিয়ে বাঁধে বিতর্ক। শেষমেশ জটিলতা অবসানে আদালতের দ্বারস্ত হন দুই প্রার্থী নিপুণ আক্তার ও জায়েদ খান। যদিও উচ্চ আদালতে বিষয়টি এখনও বিচারাধীন।

সেই নির্বাচনের পর একটি বেসরকারি টিভি চ্যানেলে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে একটি টক-শোতে অংশ নিয়েছিলেন জায়েদ খান। সেসময়ের স্মৃতিচারণ করে এই চিত্রনায়ক বলেন, আমি নির্বাচিত হওয়ার পরে চ্যানেল আইতে একসঙ্গে একটা অনুষ্ঠান করেছিলাম। তো তাকে (কাঞ্চন) আমি কল দিয়ে বললাম, কাঞ্চন ভাই চলেন আমরা শপথ করি। বললেন, দুই-তিনদিন ওয়েট (অপেক্ষা) করি। আমি বললাম, ওয়েট করার দরকার কী! চলেন আমরা শপথ করে ফেলি? তিনি এই দুই-তিনদিন সময় দিয়েছেন মুহাম্মদ হোসেনকে। সে সমাজকল্যাণ মন্ত্রণালয় ঘুরে চিঠি এনে এই নোংরামিটা করলেন। নির্বাচিত একটা ছেলে চেয়ারে বসতে পারলেন না।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে জায়েদ আরো বলেন, আমার মনে হয় না কাঞ্চন ভাই কোনোদিন সমিতির গঠনতন্ত্র পড়ছেন! তাকে জিজ্ঞেস করবেন, কোন ধারায় কী আছে? তিনি বলতে পারবেন না। আর আমাকে জিজ্ঞেস করেন কোন ধারায় কী আছে, সব মুখস্থ।

এদিকে, সম্প্রতি শিল্পী সমিতিতে জায়েদ খানের সদস্য পদ বাতিল করা হয়েছে। এ নিয়েও চলছে নানা আলোচনা-সমালোচনা। তা ছাড়া এর আগে সমিতির কার্যনির্বাহী কমিটি থেকে বাতিল করা হয়েছিল চিত্রনায়িকা সুচরিতা ও চিত্রনায়ক রুবেলের সদস্যপদ।

এই ঘটনার কথা উল্লেখ করে জায়েদ বলেন, সুচরিতা ও রুবেল ভাইয়ের যে সদস্য ও কার্যকরী পদ স্থগিত করা হয়েছিল, সেটাও অবৈধ। কেন বলি? কারণ চিঠি দিয়েছিল নিপুণ। তখন রুবেল ভাই ও সুচরিতা আপা বলেছিলেন, ‘আপনি তো সেক্রেটারি না, আপনি আমাকে চিঠি দিতে পারেন না। এই পদ নিয়ে মামলা চলমান। অতএব আপনার নোটিশে আমি মিটিংয়ে উপস্থিত হতে পারি না। এতে মহামান্য হাইকোর্টের সিদ্ধান্তের অবমাননা হয়। ’

প্রসঙ্গত, সম্প্রতি শিল্পী সমিতির পিকনিকে ইলিয়াস কাঞ্চন জানিয়েছেন, আক্ষেপ নিয়ে বিদায় নিচ্ছেন তিনি। তার মতে, শিল্পীদের স্বার্থ রক্ষার কথা ভুলে গেছেন সদস্যরা। এ ছাড়া বর্তমান কমিটির কার্যক্রম ও সাফল্য নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। যে কারণে আগামী নির্বাচনে আর অংশ নেবেন না তিনি।

এদিকে, নির্বাচনে দাঁড়ানো নিয়ে জায়েদ খানেরও রয়েছে অনিশ্চয়তা। কারণ সমিতির সদস্য পদ হারিয়েছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে মাঠে নামবে রোনালদোর নেতৃত্বে পর্তুগাল, দেখে নিন সম্ভাব্য একাদশ

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড

পুলিশের পর সাংবাদিক হয়ে ফিরছেন অপূর্ব

পাইকগাছায় লিডার্স’র উদ্যোগে লবণ সহিষ্ণু ধান বীজ বিতরণ

১৬ দিনে প্রবাসীরা পাঠালেন ২১ হাজার ২২৩ কোটি টাকা

ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

যুক্তরাষ্ট্রে ৬ হাজার প্রবাসীর কাছে এনআইডি পাঠাচ্ছে ইসি

জর্ডানে অবৈধ বাংলাদেশিদের শর্তসাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ

সাতক্ষীরায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার’র বৃক্ষরোপণ কর্মসূচি

দেবহাটায় হতদরিদ্র পরিবারের ক্ষমতায়ন ও জীবিকায়নে নগদ সহায়তা প্রদান

১০

হাম ও উপসর্গে মারা গেছে আরও ৪ শিশু

১১

১ম টি-২০’তে হারলো বাংলাদেশ

১২

কয়রা উপজেলা তরুণ দলের ভারপ্রাপ্ত সম্পাদক আলমগীর হোসেন আলম

১৩

তালায় জলবায়ু পরিবর্তন বিষয়ক ওরিয়েন্টেশন

১৪

মামলাজট নিরসনে লিগ্যাল এইডের ভূমিকা শীর্ষক সেমিনার

১৫

সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নে সংলাপ

১৬

সাতক্ষীরা জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১৭

Dialogue in Satkhira: ‘We don’t want to drown in water logging anymore, take action before water logging occurs’

১৮

No one should be left behind in green transition: Navid Safiullah

১৯

‘সবুজ রূপান্তরে কাউকে পিছিয়ে রাখা যাবে না’

২০