বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৫ অক্টোবর ২০২৩, ৬:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের লেখক জন ফোসসে

আন্তর্জাতিক ডেস্ক | ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন নরওয়েজিয়ান লেখক জন ফোসসে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি এই পুরস্কারের জন্য তার নাম ঘোষণা করে।

সুইডিশ অ্যাকাডেমি বলছে, জন ফোসসে তার উদ্ভাবনী নাটক ও গদ্যের জন্য এই পুরস্কার পেলেন। অনুচ্চারিত কথা নিজের লেখায় তুলে এনেছেন তিনি।

জন ফোসসের পুরো নাম জন ওলাভ ফোসসে। ১৯৫৯ সালের ২৯ সেপ্টেম্বর নরওয়েতে তার জন্ম। তিনি নরওয়েজিয়ান নিনরস্ক ভাষাভাষীর।

নরওয়েজিয়ান নিনরস্ক ভাষায় তার বিশাল রচনা রয়েছে। বিভিন্ন শৈলীতে বিস্তৃত তার রচনার মধ্যে রয়েছে প্রচুর নাটক, উপন্যাস, কবিতার সংগ্রহ, প্রবন্ধ, শিশুদের বই ও অনুবাদ। যদিও তিনি আজ বিশ্বের সর্বাধিক জনপ্রিয় নাট্যকারদের একজন, তবে তিনি তার গদ্যের জন্যও ধীরে ধীরে স্বীকৃত হয়েছেন।

১৮৯৫ সালে সুইডিশ উদ্ভাবক এবং সমাজসেবী আলফ্রেড নোবেলের উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রতিষ্ঠিত হয়। ১৯৬৮ সালে অর্থনীতিকে এ পুরস্কারের অন্তর্ভুক্ত করা হয়। উইলে এটি অন্তর্ভুক্ত ছিল না। বিজয়ীরা একটি সনদ, একটি গোল্ড মেডেল ও চেক পেয়ে থাকেন।

নোবেল পুরস্কারের এক মিলিয়ন ডলার পাবেন নরওয়েজিয়ান এই লেখক। গত বছর ফরাসি লেখক আনি এরনো এই পুরস্কার পেয়েছিলেন।

১৯০১ সাল থেকে এ পর্যন্ত সাহিত্যে ১১৬টি নোবেল দেওয়া হয়েছে। চারটি পুরস্কার দুজন করে নিয়েছেন। এ পর্যন্ত ১৭ নারী সাহিত্যে নোবেল জিতেছেন।

সাহিত্যে সবচেয়ে কম বয়সী নোবেল জয়ী হলেন রুডইয়ার্ড কিপলিং। ৪১ বছর বয়সে তিনি এই পুরস্কার পান। তিনি দ্য জাঙ্গল বুক-এর জন্য সর্বাধিক পরিচিত। আর সবচেয়ে বেশি বয়সে সাহিত্যে নোবেলজয়ী হলেন ডরিস লেসিং। ৮৮ বছর বয়সে ২০০৭ সালে তিনি নোবেল পুরস্কার পান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

২

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

৩

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

৪

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

৫

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

৬

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

৭

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

৮

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

৯

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

১০

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

১২

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

১৩

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

১৪

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

১৫

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

১৬

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১৭

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

১৮

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৯

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

২০