admin
২২ মার্চ ২০২৩, ৭:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগে প্রাথমিক শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

ডেস্ক রিপোর্ট: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বুধবার (২২ মার্চ) রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ মার্চ সকাল সাড়ে ১০টা থেকে ১৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। http://dpe.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনের তথ্যাদি পাওয়া যাবে।

সাধারণ প্রার্থীদের আগামী ১৪ এপ্রিল ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ২১-৩০ বছর। আর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীদের ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ২১-৩২ বছর।

তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২২ সালের ২২ সেপ্টেম্বরের স্মারক অনুযায়ী ২০২০ সালের ২৫ মার্চ যে সব প্রার্থীর বয়স সর্বোচ্চ বয়সসীমার মধ্যে ছিল সে প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

আবেদন ফি ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ হিসেবে ২০ টাকা কেটে নেওয়া হবে।

কেন্দ্রীয়ভাবে প্রাথমিকে শিক্ষক নিয়োগের জট কমাতে বিভাগগুলোকে ক্লাস্টারে ভাগ করে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের প্রায় চার লাখ চার হাজার সহকারী শিক্ষক রয়েছেন। প্রতিবছর প্রায় ছয় হাজারের কাছাকাছি শিক্ষক অবসরে যান।

২০২০ সালের বিজ্ঞপ্তি দিয়ে ৩৭ হাজার ৫৭৪ জনকে নিয়োগ দিতে দুই বছর সময় লেগেছে। ক্লাস্টার বা বিভাগভিত্তিক নিয়োগ দিতে পারলে ছয় মাসের মধ্যে নিয়োগ দেওয়া যাবে বলে মনে করছে মন্ত্রণালয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা, তালিকায় আছেন যারা

সাতক্ষীরায় হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

৬৩০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গোপাল গ্রেফতার

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ

সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব

মার্কিন চুক্তি পড়ে কয়েক রাত ঘুমাতে পারিনি : মাহা মির্জা

পাইকগাছায় ২০,৫৪০ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি স্বাক্ষরকারী অন্তর্বর্তী সরকারের বিচার চান অধ্যাপক আনু মুহাম্মদ

৭ বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস

১০

ত্বক ও চুলের বিভিন্ন সমস্যার সমাধানে আমলকী

১১

মার্কিন চুক্তি জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য বড় ঝুঁকি: দেবপ্রিয়

১২

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা

১৩

দলীয় পরিচয় মুখ্য নয়, ছাত্রলীগও যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

১৪

দেবহাটায় মুরগির বিষ্ঠা দিয়ে পুকুর ভরাট, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

১৫

দেবহাটায় ওপিডিসমূহের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

১৬

ফের বাড়লো গ্যাসের দাম

১৭

কয়রায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন নিয়ে সমন্বয় সভা

১৮

এক মাসেও উন্মোচন হয়নি পুলিশ কর্মকর্তার মায়ের হত্যাকাণ্ডের রহস্য

১৯

ভালুকা চাঁদপুর বাজারে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর 

২০