বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৯ অক্টোবর ২০২৩, ৯:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খানজাহান আলীর মাজার দিঘির পুরুষ কুমিরের মৃত্যু

সাকিব হাওলাদার, বাগেরহাট: বাগেরহাটের হযরত খান জাহান (র.) এর মাজারের ঐতিহাসিক ঠাকুর দিঘির দুটি কুমিরের মধ্যে পুরুষ কুমিরটির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১২টার দিকে মোস্তফা ফকিরের বাড়ি সংলগ্ন দিঘির দক্ষিণ-পশ্চিম কোনে কুমিরটির মৃতদেহ ভাসতে দেখা যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ, উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর, মাজার কর্তৃপক্ষ, খাদেমসহ দর্শনার্থীরা ছুটে যান দিঘির ঘাটে। এরপর সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য স্থানীয়দের সাহায্যে দিঘির উত্তর পাড়ে কুমিরটিকে তোলা হয়।

কুমিরটির মৃত্যুর প্রকৃত কারণ জানতেই ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন জেলা ভেটেনারি কর্মকর্তা মনোহর চন্দ্র মন্ডল।

খানজাহান মাজারের প্রধান খাদেম শের আলী ফকির সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে মাজারের এই কুমির দুটি আটকে রেখে দর্শনার্থীদের কাছ থেকে টাকা/পয়সা নেয়া হতো। প্রায় ৭-৮ মাস ধরে মোস্তাফা ফকিরের বাড়ির দিঘির পাড়ের পুকুরে আটকানো ছিল কুমিরটি। কুমির এক জায়গায় ১/২ দিন এর বেশী থাকে না, দিঘির কোথাও কুমির থাকলে খাওয়া-দাওয়া শেষে দিঘিতে সাঁতরে বেরায়। এতদিন ধরে কুমির এক জায়গায় থাকে না। আমরা এ বিষয়ে বিভিন্ন সময়ে অভিযোগও করেছি। আমার মনে হয় এই কুমির মেরে ফেলা হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

কুমিরটির মৃত্যুর বিষয়ে জানার জন্য সাংবাদিকরা মোস্তফা ফকিরের বাড়িতে গেলে তাকে বাড়িতে পাওয়া যায়নি। এ সময় তার স্ত্রী শাকিলা বেগম জানান, বেলা ১২টার দিকে আমার ননদ দীঘিতে কুমিরটির মরদেহ ভাসছে দেখে আমাকে জানায়। কিভাবে কুমিরটি মারা গেছে সে বিষয়ে আমি কিছু বলতে পারব না। কুমিরটি এতদিন আমার স্বামী মোস্তফা ফকিরের দায়িত্বে ছিল। তবে তিনি গত বুধবার কুষ্টিয়া লালন ফকিরের মাজারে গেছেন।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। এখানে ভারতের মাদ্রাজ থেকে আনা দুটি মিঠা পানির কুমির ছিল- একটি নারী একটি পুরুষ। পুরুষ কুমিরটি মারা গেছে। এখানে খাদেমদের অভিযোগ কুমিরটির স্বাভাবিক মৃত্যু হয় নি। তাই কুমিরের ময়না তদন্ত করা হবে। ময়না তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া।

উল্লেখ্য, খ্রিস্টীয় ১৪ শতকের প্রথম দিকে হযরত খানজাহান (র.) তার শাসনামলে এই দিঘিতে ‘কালাপাহাড়’ ও ‘ধলাপাহাড়’ নামে দুটি কুমির ছাড়েন বলে কথিত আছে। সেই থেকে কুমির এই মাজারের ঐতিহ্য। এখানকার কুমির দেখতে দেশ-বিদেশের হাজারো দর্শনার্থী নিয়মিত বাগেরহাটে আসেন।

২০১৫ সালে ৫ ফেব্রুয়ারি হয়রত খান জাহান (র.) এর মাজারের ঐতিহ্যবাহী ঠাকুর দিঘির শতবর্ষী দু’টি কুমির ‘কালাপাহাড়’ ও ‘ধলাপাহাড়’ এর শেষ বংশধর ‘ধলা পাহাড়’ মারা যায়। এরপর থেকে ভারতের মাদ্রাজ থেকে আনা দুটি কুমির ছিল এখানে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০