বাংলাদেশ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২১ অক্টোবর ২০২৩, ৭:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান ভালো না হওয়ায় ক্লিনিকে ঝুঁকছে মানুষ

বিলাল হোসেন: ডাক্তার সংকটে প্রতিনিয়ত স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে ৫০ শয্যার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এর ফলে দিন দিন বেড়ে যাচ্ছে বেরসকারি ক্লিনিকের সংখ্যা। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত শ্যামনগর উপজেলা এখানকার অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। অনেকের ভালো চিকিৎসা করার টাকা থাকে না। এজন্য সরকারি হাসপাতালে ভর্তি হয়ে থাকে। কিন্তু স্বাস্থ্যসেবার মান ভালো না হওয়ায় ঝুঁকি নিয়ে ভর্তি হচ্ছে বেসরকারি হাসপাতালে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে, স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ৩৩ জন মেডিক্যাল অফিসারের পদ থাকলেও কর্মরত রয়েছেন মাত্র ৮ জন। মেডিক্যাল টেকনোলজিস্টের ১৪ জনের পদ থাকলেও কর্মরত আছেন ৯ জন। ৩৫ জন নার্সের স্থলে কর্মরত আছেন ৩৩ জন। এ ছাড়া ২০২০ সালে ডা. হানিফ সুমন নামে একজন মেডিক্যাল অফিসার যোগদান করলেও যোগদানের পরে তিনি আর হাসপাতালে আসেননি বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

জরুরি বিভাগ ও হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সেবা দিতে ৮ জন ডাক্তার দিয়ে চলছে প্রতিনিয়ত হাসপাতালের কার্যক্রম। বেশির ভাগই বহির্বিভাগে রোগী দেখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তরিকুল ইসলাম। এমন দিনও দেখা যায় তিনি একাই দেখছেন শতাধিক রোগী।

গোলাম রাব্বানী নামে এক রোগীর স্বজন বলেন, একজন ডাক্তারই শতাধিক রোগী দেখছেন। তাই দীর্ঘ অপেক্ষা শেষেও মিলল না ডাক্তারের দেখা। অনেক ভিড় থাকায় ডাক্তার না দেখিয়ে চলে যাচ্ছি।

সেবা নিতে আসা অরুণ বিশ্বাস বলেন, প্রাকৃতিক দুর্যোগ আর নানান রোগে আক্রান্ত উপকূলবাসীর স্বাস্থ্যসেবা কবে নিশ্চিতকরণ হবে এমনটাই প্রশ্ন তুলছেন এলাকাবাসী।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডা. আবু সুফিয়ান রুস্তম বলেন, জেলা থেকে এখন ডাক্তার পোস্টিংয়ের বিধান নেই। আমি বিভাগীয় পর্যায়ে কথা বলে অবশ্যই ডাক্তারের ব্যবস্থা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ, জারি হলো নীতিমালা

সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ

বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

জু’মার খুতবায় অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা: প্রশংসনীয় উদ্যোগ || জি. এম. মিন্টু

সুন্দরবন ঘিরে ক্রাউডফান্ডিং: পর্যটনে নতুন সম্ভাবনা || মো. মামুন হাসান

জানাজা পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোরে

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ঋশিল্পীর সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীদের সমাবেশ

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে আশাশুনি চ্যাম্পিয়ন

তরুণীদের ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা

১০

দেবহাটায় তিলের আটী খাল পরিষ্কার ও তাল বীজরোপণ কর্মসূচি উদ্বোধন

১১

‘আমার শরীর, আমার পোশাক—সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই’

১২

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা

১৩

সাতক্ষীরা সহ ২৭ জেলায় ডিসি অফিসে উপপরিচালক নিয়োগ

১৪

তিস্তা ব্যারাজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

১৫

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

১৬

কয়রায় বারসিকের আলোচনা: পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

১৭

আশাশুনিতে মাদক সেবীর জেল-জরিমানা

১৮

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন

১৯

ব্যাটিং ব্যর্থতায় সেমিফাইনালে বিদায় সাব্বির-শামিমদের

২০
error: Content is protected !!