বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৯ এপ্রিল ২০২৪, ৮:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টস হেরে ব্যাটিংয়ে মোস্তাফিজের চেন্নাই, একাদশে ২ পরিবর্তন

স্পোর্টস ডেস্ক: আইপিএলে আজকের একমাত্র ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নেমেছে মোস্তাফিজুর রহমানের দল চেন্নাই সুপার কিংস। নিজেদের সপ্তম ম্যাচে টস জিততে পারেননি চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। টস জিতেছেন লখনৌর অধিনায়ক লোকেশ রাহুল।

ঘরের মাঠ ভারত রত্ম অটল বিহারি বাজপেয়ী ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রাহুল। যে কারণে আগে ব্যাট করবে মোস্তাফিজের চেন্নাই।

চেন্নাই একাদশের নিয়মিত মুখ হিসেবে দলে আছেন মোস্তাফিজ। এই ম্যাচে চেন্নাই একাদশে এসেছে দুই নতুন মুখ। দলে ফিরেছেন মঈন আলি ও দিপক চাহার। মঈনকে দলে নেওয়া হয়েছে ড্যারিল মিচেলের পরিবর্তে। আর দিপক চাহার খেলবেন শার্দুল ঠাকুরের জায়গায়।

অপরদিকে লখনৌর একাদশে এসেছে এক পরিবর্তন। আইপিএলে প্রথমবারের মতো খেলতে আসা শামার জোসেফের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন ম্যাট হেনরি।

লখনৌ সুপার জায়ান্ট একাদশ
কুইন্টন ডি কক, কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), মার্কাস স্টয়নিস, দিপক হুদা, নিকোলাস পুরান, আয়ুশ বাদানি, ক্রুনাল পান্ডিয়া, ম্যাট হেনরি, রবি বিষ্ণুই, মহসিন খান ও যশ ঠাকুর।

চেন্নাই সুপার কিংস একাদশ
রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রাবিন্দ্রা, আজিঙ্কা রাহানে, মঈন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দিপক চাহার, তুষার দেশপান্ডে, মোস্তাফিজুর রহমান ও মাথিসা পাথিরানা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বছরের ফাইজার হৃদযন্ত্রে ছিদ্র, বাঁচাতে প্রয়োজন সাড়ে ৩ লাখ টাকা

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবিভাগের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

‎প্রাণ জুড়ানো সবুজ নিঃশ্বাস: বাংলাদেশের শীর্ষ ৫ অক্সিজেনদাতা গাছ || তারিক ইসলাম

জবি তরুণ লেখক সংঘের সভাপতি রিমি, সম্পাদক মোসাব্বীর

তিন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

নতুন পেসার খুঁজবে বিসিবি

জিয়াউর রহমানকে গুলি করেন কে, তদন্ত সংস্থাকে জানালেন মোজাফফর

ধর্ষণের পর তরুণীকে হত্যা, ২ আসামির মৃত্যুদণ্ড

একদিনের সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

১০

লঙ্কানদের উড়িয়ে এশিয়া কাপ ভারতের

১১

ব্যাটে-বলে মিরাজের নৈপুণ্য, তবুও হারল গায়ানা

১২

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

ইসলামী আইনে সম্পত্তির মালিকানা হস্তান্তরের পদ্ধতি

১৪

অভিষেক ঝড়ে প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেল আফগানিস্তান

১৫

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

১৬

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

১৭

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

১৮

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

১৯

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

২০
error: Content is protected !!