বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১১ মার্চ ২০২৪, ৬:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাইকেল র‌্যালি ও বিতর্ক প্রতিযোগিতা

শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাইকেল র‌্যালি ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে শ্যামনগরের বুড়িগোয়ালিনী ফরেস্ট ম্যাধ্যমিক বিদ্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও অ্যাম্বাসি অব সুইডেন এর সহযোগিতায় কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি-ক্রিয়া প্রকল্পের আওতায় এই কর্মসূচি পালিত হয়।

‌‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা ও সাইকেল র‌্যালিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরার গোপাললক্ষী মাধ্যমিক বিদ্যালয় ও বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী, ইউপি সদস্য রবিউল ইসলাম এবং সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য ফতেমা বেগম।

দেশের অগ্রগতি ত্বরান্বিত করতে নারীদের জন্য বিনিয়োগ অপরিহার্য শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে অবস্থান করে বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় ও বিপক্ষে অবস্থান করে গাবুরা গোপাললক্ষী মাধ্যমিক বিদ্যালয়।

বিতর্ক সঞ্চালনা করেন লিডার্স এর প্রজেক্ট কোঅর্ডিনেটর মো. আরিফুর রহমান। বিচারকের দায়িত্ব পালন করেন, লিডার্সের মনিটরিং অফিসার মো: বেলাল হোসাইন ও স্কুলের শিক্ষক সুমির বিশ্বাস। বিতর্কে চ্যাম্পিয়ন হয় বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়। একই স্কুলের শিক্ষার্থী সামিয়া আক্তার নেহা সেরা বিতার্কিক নির্বাচিত হয়।

অনুষ্ঠান শেষে বিতার্কিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!