বাংলাদেশ, শনিবার, ০১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৫ আগস্ট ২০২৪, ৬:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় কাবাডি ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে কাবাডি ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ অগস্ট) খেঁজুরডাঙ্গা রাজনগর খেলারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে কাবাডি ও দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা’র উপপরিচালক মো. মেহেদী হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেঁজুরডাঙ্গা রাজনগর খেলারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান।

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কাবাডি প্রতিযোগিতায় ৮টি স্কুল ও মাদ্রাসা অংশ নেয় এবং দাবা প্রতিযোগিতায় অংশ নেয় ১০টি স্কুল ও মাদ্রাসা।

কাবাডি প্রতিযোগিতায় রাজনগর দাখিল মাদ্রাসাকে হারিয়ে খেঁজুরডাঙ্গা রাজনগর খেলারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

দাবা বালক গ্রুপে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে সুন্দরবন ট্রেক্সটাইল মিলস মাধ্যমিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং দাবা বালিকা গ্রুপে খেঁজুরডাঙ্গা রাজনগর খেলারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে সুন্দরবন ট্রেক্সটাইল মিলস মাধ্যমিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেঁজুরডাঙ্গা রাজনগর খেলারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস ও জিজিকে কানাইলাল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মনোরঞ্জন মন্ডল প্রমুখ।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

গুরুতর আহত রাশমিকা

১০

৫০ দেশের জন্য স্থায়ী হলো মার্কিন ভিসা বন্ড, তালিকায় কি বাংলাদেশ আছে?

১১

কালিগঞ্জে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ ৫ জন আহত

১২

বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল: মাহদী আমিন

১৩

সাতক্ষীরা জেলা জামায়াতের মজলিশে শুরার বৈঠক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

১৪

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত, বাংলাদেশের গ্রুপে কারা?

১৫

আশাশুনিতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া সফরের দলে লিটন

১৭

ভারী বৃষ্টিপাত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১৮

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক

১৯

রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

২০
error: Content is protected !!