বাংলাদেশ, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
১৪ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
৭ এপ্রিল ২০২৪, ৮:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কোরবানির আগে ব্রাজিল থেকে গরু আমদানি করতে চায় বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে কম দামে বিক্রির লক্ষ্যে গরুর মাংস প্রক্রিয়াজাত কারখানা করতে চায় ব্রাজিল। জবাবে কোরবানির ঈদের আগে ব্রাজিল থেকে গরু আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

যেকোনো মিষ্টি খাবারের রেসিপিতে থাক, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ

রোববার (৭ এপ্রিল) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার সঙ্গে সাক্ষাৎকালে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এ প্রস্তাব দেন। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী কথা বলেন।

আহসানুল ইসলাম বলেন, বাংলাদেশের ফার্মাসিটিক্যাল সামগ্রী ব্রাজিলে রপ্তানি করা যায়, সেই সঙ্গে বহুমুখীকরণের আওতায় চামড়াজাত পণ্যের প্রবেশাধিকার পাওয়া যায়, বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে প্রস্তাব করা হয়। ব্রাজিলের পক্ষ থেকে গরুর মাংস পাঠানোর কথা বলা হয়েছে। ব্রাজিল কম দামে গরুর মাংস পাঠাতে পারে বলে আজকের আলোচনায় বিষয়টি নিয়ে কথা হয়েছে।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, যেহেতু সস্তাতেই ব্রাজিল গরুর মাংস দিতে পারে। আমি বলেছি আগামী কোরবানির ঈদকে সামনে করে জীবিত গরু পাঠাও।

তিনি বলেন, ব্রাজিলের বাংলাদেশে গরুর মাংস প্রক্রিয়াজাত কারখানা প্রতিষ্ঠার প্রস্তাবেব জবাবে আমরা তাদের বলেছি শুধু বাংলাদেশের মার্কেটের জন্য নয় ; এশিয়া বিশেষ করে দক্ষিণ এশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলোতে মাংস রপ্তানির লক্ষ্য নিয়ে প্রক্রিয়াজাত কারখানা প্রতিষ্ঠা করতে পারে তারা।

বাংলাদেশে অ্যানিম্যাল প্রোটিন আমদানি সংরক্ষিত, এ প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, পোলট্রি ও গরুর মাংস আমদানি করি না। বিষয়টি নিয়ে আমরা স্টাডি করব, তারপরে দেখা যাবে (ব্রাজিল) কত দামে দিতে পারে।

আহসানুল ইসলাম বলেন, ব্রাজিলে বাংলাদেশের ওষুধ রপ্তানির বিষয়ে আলোচনা করা হয়েছে। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ ব্যাপারে তাদের কোনো অসুবিধা নেই, তাদের কিছু লাইসেন্সগত প্রক্রিয়া আছে, ইন্টারন্যাশনাল রেজিস্ট্রেশন আছে- এ বিষয়ে বাংলাদেশের ওষুধশিল্পের উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে রপ্তানির প্রক্রিয়া শুরু করা যেতে পারে। ব্রাজিলের পক্ষে কোনো অসুবিধা নেই।

তিনি বলেন, ব্রাজিলে তৈরি পোশাক রপ্তানি করতে বাংলাদেশকে ৩০ থেকে ৩৫ শতাংশ শুল্ক দিতে হয়। বাংলাদেশ এই শুল্কমুক্ত প্রবেশাধিকারের বিষয়টি নিয়ে আলোচনা করে। ব্রাজিলও যেহেতু বাংলাদেশের মতোই গ্রোয়িং ইকোনমিক কান্ট্রি, তারাও তাদের স্থানীয় শিল্পকে সুরক্ষা দিয়ে থাকে। দেশটি শুধু বাংলাদেশ এবং চীন থেকে তৈরি পোশাক রপ্তানি করে থাকে। চাহিদার বাকিটা তারা স্থানীয়ভাবে উৎপাদন করার করার চেষ্টা করে থাকে।

‘এক্ষেত্রে ব্রাজিল কথা দিয়েছে যে, তারা শুধু সেদেশে নয়, বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি যেন আশ-পাশের দেশগুলোতেও রপ্তানি করা যায়, সেক্ষেত্রে সহযোগিতা করবে। আমরাও ব্রাজিলকে কেন্দ্র করে এমনভাবে যোগাযোগ করছি, যাতে দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশেও তৈরি পোশাক রপ্তানি করতে পারি। ’

প্রতিমন্ত্রী জানান, আগামী জুলাইয়ের মধ্যে ব্রাজিলের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের সম্ভাব্য ক্ষেত্রগুলো চিহ্নিত করে একটা সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা!

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে গনেশপুর ও ভদ্রখালি চ্যাম্পিয়ন

শ্যামনগরে পতিত জমিতে ভুট্টা ও লবণ সহনশীল ধান চাষে নতুন সম্ভাবনা

পাইকগাছায় লোডশেডিং ও বাড়তি বিলের প্রতিবাদে মানববন্ধন

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

আশাশুনিতে ১০ হাজার বিঘা জমিতে লোনাপানি উত্তোলন, পরিবেশ বিপর্যয়ের শংকা

সতর্কবার্তা : সন্ধ্যার পর ১৬ জেলায় কালবৈশাখীর শঙ্কা

কয়রায় বাজারের জায়গা দখলের ষড়যন্ত্র, ব্যবসায়ীদের মানববন্ধন

জিয়া খাল পুনঃখনন কার্যক্রম উদ্বােধনে সোমবার যশোরে আসছেন তারেক রহমান

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

১০

একদিনে হাম ও উপসর্গে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৮ শিশুর

১১

সাতক্ষীরার আম ক্যালেন্ডার ঘোষণা

১২

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

১৩

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

১৪

পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে

১৫

জীবাশ্ম জ্বালানিতে নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে

১৬

সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৭

আলোচনায় বসবে না ইরান, দূতদের সফর বাতিল করলো ট্রাম্প

১৮

ট্রাম্পের নৈশভোজে গুলি, সন্দেহভাজন বন্দুকধারী গ্রেপ্তার

১৯

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705