বাংলাদেশ, সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৪ অক্টোবর ২০২৩, ৫:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিক্ষা অফিসার আব্দুল গনির বিরুদ্ধে ৬শ টাকার বই ৩ হাজার টাকায় বিক্রির অভিযোগ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা: আবদুল গনির বিরুদ্ধে ছয়শ টাকা মূল্যের বই তিন হাজার টাকায় বিক্রির অভিযোগ উঠেছে।

সদর উপজেলার ২০১টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের স্বাক্ষরিত অভিযোগ সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ১৭ অক্টোবর প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় শিক্ষকদের এই বই ক্রয় করতে বাধ্য করেন তিনি।

অভিযোগ সূত্রে জানা গেছে, ‘ছন্দ ছড়ায় রাসেল সোনা’ নামের একটি বইয়ের মূল্য একশ টাকা। প্রতি প্যাকেটে ০৬টি করে বই দিয়ে ছয়শ টাকার পরিবর্তে শিক্ষকদের কাছ থেকে ৩ হাজার টাকা করে আদায় করা হয়েছে।

অভিযোগ, ১ লক্ষ ২০ হাজার টাকার বই বিক্রি করে শিক্ষা অফিসার ৬ লক্ষ টাকায আদায় করেছেন। এর থেকে তিনি অন্তত ৫ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন।

সংক্ষুব্ধ শিক্ষকরা আরও জানান, একটি বইয়ের মূল্য একশ টাকা। এ হারে এক প্যাকেট বইয়ের মূল্য ৬শ টাকা। কিন্তু শিক্ষা অফিসার মোহা: আবদুল গনি অনিয়মের আশ্রয় নিয়ে ৬শ টাকার বই ৩ হাজার টাকায় বিক্রি করেন। এ অনিয়ম পাকাপোক্ত করতে বইয়ের নির্ধারিত মূল্যের স্থানে টেম্পারিং করে তিনি কৌশলে ৫শ টাকা লিখে দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক জানান, দুর্যোগ মন্ত্রণালয় কর্তৃক ‘ছন্দ ছড়ায় রাসেল সোনা’ নামের ছয় পিসের বইটি প্রকাশ করা হয়েছে। ওই বই সেট প্রত্যেক স্কুলের জন্য কিনতে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো পরিপত্র না থাকলেও প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় সকলকে বাধ্যতামূলক তা ক্রয় করতে বলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা: আবদুল গনি এবং ছয়শ টাকার স্থলে ৩ হাজার টাকা করে আদায় করেন।

ওই প্রধান শিক্ষক আরো জানান, পূর্বে ৩২টি বই ও ৩২টি ছবির সেট ৬ হাজার টাকায় ক্রয় করেছি। সেখানে মাত্র ৬টি বই দিয়ে আমার কাছ থেকে জোর করে ৩ হাজার টাকা করে নিয়েছেন।

এবিষয়ে জানতে শিক্ষা অফিসার মোহা: আবদুল গনির সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল, প্রশাসক নিয়োগ

মধ্যকাটিয়ায় জনগুরুত্বপূর্ণ রাস্তা যেন নর্দমা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন ও স্থিতিস্থাপকতা জোরদারে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে বৈঠক

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

রক্তদান হোক সামাজিক ফ্যাশন || ‎তারিক ইসলাম

কেশবপুরে অজ্ঞান করে ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

এবার নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি সেঁজুতিকে

হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১০

স্থায়ী জামিন পেলেন আমির হামজা

১১

অতি দ্রুতই বেনজীরকে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৩

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩৫

১৪

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

১৫

হোয়াইটওয়াশের ম্যাচে ২৭৪ রান বাংলাদেশের

১৬

সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

১৭

সাংবাদিকদের উপর হামলা-মামলা-হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

১৮

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুটি কার্গোসহ ৫জন আটক

১৯

জলাবদ্ধতা মোকাবেলায় টিআরএম বইয়ের মোড়ক উন্মোচন

২০