বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
১০ আগস্ট ২০২৩, ১২:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘ডন-৩’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ্যে, আলোচনায় রণবীর

বিনোদন ডেস্ক: ‘ডন-৩’ সিনেমায় এবার বলিউড বাদশা শাহরুখ খান নেই জেনে অনেকেই বিভিন্ন নেতিবাচক মন্তব্য করেছিলেন। কিন্তু এ সিনেমাকে ঘিরে উৎসাহের শেষ নেই বলিউড সিনেমাপ্রেমীদের মাঝে। তাতে এবার বাড়তি মাত্রা যোগ করল সিনেমার ফার্স্ট লুক।

সিনেমার জনপ্রিয় এ চরিত্রটিতে এবার অভিনয় করছেন রণবীর সিংহ। তাকে নিয়েই প্রকাশিত হয়েছে সিনেমার ফার্স্ট লুক, যা আগের থেকে আরও বেশি আধুনিক এবং আকর্ষণীয়। সবার মন জয় করেছে সিনেমার সংলাপও।

বুধবার (৯ আগস্ট) ‘ডন-৩’ সিনেমার প্রথম লুক প্রকাশ। এতে দেখা যায়, নির্জনতা এবং অন্ধকারে মোড়া বহুতল একটি ভবন। পিছন ঘুরে বসে রয়েছেন একজন। কাচের ওপারে মনোমুগ্ধকর শহরের দিকে নজর তার। ব্যাকগ্রাউন্ডে ভারী কণ্ঠে শোনা যাচ্ছে স্বগতোক্তি। আর ধীরে ধীরে আবছায়া চেহারার দিকে এগোচ্ছে ক্যামেরা।

তবে গোড়াতেই রণবীরের চেহারা প্রকাশ করেননি পরিচালক-প্রযোজক। রহস্য জিইয়ে রেখে, মেঝের এক কোণে টিমটিম করে সিগারেটের লাইটার জ্বলতে দেখিয়েছেন।

আবছায়া চেহারার মানুষটির কালো চশমার কাচে ফুটে ওঠে সামনে দিয়ে বেরিয়ে যাওয়া গুলিও। এরপর মেঝেতে পা ঠেকিয়ে জ্বলন্ত লাইটার হাতে তুলে নেন তিনি। ঠোঁটের কোণে ঝোলানো সিগারেট ধরাব। এরপর মুহূর্তের অন্ধকার, তারপরই সিগারেটের ধোঁয়া হাওয়া ওড়ানো রণবীরের মুখ সামনে আসে।

সিনেমার সংলাপেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ডনের চরিত্রে রণবীরের পরিচয় করানোর ক্ষেত্রে স্বগতোক্তির ব্যবহার করেছেন পরিচালক-প্রযোজক। তাতে রণবীরের কণ্ঠ কানে আসে। তাকে বলতে শোনা যায়, ‘সিংহের ঘুম কখন ভাঙবে, জানতে চাইছেন সকলে।

তাদের বলে দাও, আবার জেগে উঠেছি আমি। ফের সামনে এসে হাজির হব। আমার শক্তি কত, সাহস কত, আবার দেখাতে আসব। মৃত্যুর সঙ্গে খেলে বেড়ানোই জীবন আমার। জিতে যাওয়াই পেশা। তুমি আমার নাম জানো। এগারোটি মুলুকের পুলিশ আমাকে খুঁজছে। কিন্তু কে ধরতে পেরেছে। আমিই ডন।’

‘ডন-৩’ সিনেমার হাত ধরে আবারও পরিচালনায় ফিরছেন ফারহান আখতার। সিনেমাটি প্রযোজনা করছেন রিতেশ সিধওয়ানি। এর আগের দুই সিক্যুয়েলে শাহরুখ খান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন।

এবার তার জায়গায় রয়েছেন রণবীর। শাহরুখ না থাকায় প্রথমে আহত হয়েছিলেন তার অনুরাগীরা। কিন্তু সিনেমার প্রথম লুক দেখে রণবীরের প্রশংসা করছেন সবাই। অনেকেই বলছেন রণবীর শাহরুখকে হার মানিয়ে দেবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশীরা পর্যটক টানছে, বাংলাদেশ কেন পিছিয়ে || মো: মামুন হাসান

১

দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে খালি থালা ও কলস হাতে নিয়ে বিক্ষোভ

২

টাকার অভাবে চিকিৎসা বন্ধ বিধবা মর্জিনার, সাহায্যের আবেদন

৩

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডই রাষ্ট্রপক্ষের প্রত্যাশা: অ্যাটর্নি জেনারেল

৪

গাজীপুরে শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, টিয়ারশেলে ছত্রভঙ্গ

৫

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

৬

তৃতীয় বিয়ে বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির

৭

ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

৯

ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

১০

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত মুনসহ আটক ৩

১১

উপকূলে আলো ছাড়াচ্ছে সরমা রানীর ‘নিরাপদ কৃষি’

১২

শ্যামনগরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান শুরু

১৩

শার্শায় ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ

১৪

সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরণে অ্যাডভোকেসি

১৫

উপকূলীয় বন প্রতিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কমিউনিটির অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

১৬

সাতক্ষীরায় সেতুবন্ধনগড়ি নেটওয়ার্কের সভা

১৭

খুলনা জেলা চ্যাম্পিয়ন কয়রা উপজেলা দলের খেলোয়াড়দের সংবর্ধনা

১৮

আ.লীগকে বিলুপ্ত ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট

১৯

দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে পটগান

২০
error: Content is protected !!