বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৯ মার্চ ২০২৩, ৫:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আ’লীগ নেতার বিরুদ্ধে কৃষি জমি দখলের অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

আলী আজীম, মোংলা (বাগেরহাট): মোংলায় জোরপূর্বক কৃষি ও মৎস্য জমি দখল করার অভিযোগ উঠেছে এক আ’লীগ নেতার বিরুদ্ধে। উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৩নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আঃ সালাম শেখের বিরুদ্ধে এই অভিযোগ।

এদিকে, এর প্রতিবাদে শত শত নারী পুরুষ উপজেলার মূল ফটকে রবিবার (১৯ মার্চ) সকালে বিক্ষোভ ও মানববন্ধন করেছে।

পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দেয় ভুক্তভোগী এলাকাবাসী।

ভুক্তভোগী অভিযোগ করে বলেন, আঃ সালাম একজন চিহ্নিত ভূমিদস্যু। সে এলাকার অনেক জমি জোরপূর্বক দখলে নিয়ে মাছ চাষ করছে। সুন্দরবন ইউনিয়নের জনৈক নজরুল হাওলাদার, হেমায়েত হাওলাদার, আঃ রশিদ, তৈয়বুর রহমান, ফজলু ও ইউসুফ আলীসহ একাধিক লোকের প্রায় ১০০ একর কৃষি ও মৎস্য জমি জোরপূর্বক দখলে নিয়ে নিজের কব্জায় রেখেছে। দীর্ঘদিন জবর দখলে রাখা এই জমি ফেরত এবং জমির হারির টাকা চাইতে গেলে তাদেরকে নানা রকম ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে বলেও অভিযোগ করেন তারা।

এবিষয়ে আঃ সালামের দাবি, তিনি কারও জমি জোরপূর্বক দখলে নেয়নি। হারির টাকা পরিশোধ করেই তিনি কৃষি ও মৎস্য জমি ভোগ করছেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপংকর দাশ বলেন, আঃ সালামের বিরুদ্ধে আগেও অভিযোগ পেয়েছেন। দুই পক্ষকে ডেকে এ বিষয়ে সমাধান করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

১০

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

১১

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

১২

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

১৩

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

১৪

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৫

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

১৬

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

১৭

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

১৮

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

১৯

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

২০
error: Content is protected !!