বাংলাদেশ, শনিবার, ২৫ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৫ অক্টোবর ২০২৩, ৬:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ম্যাক্সওয়েলের

স্পোর্টস ডেস্ক: রানখরায় ভুগতে থাকা গ্লেন ম্যাক্সওয়েল যেন ঝড় তুললেন দিল্লির পিচে। নেদারল্যান্ডসের বোলারদের উপর আজ শুরু থেকেই চড়াও হয়েছিল অস্ট্রেলিয়ার ব্যাটাররা। আর তার পূর্ণতাই দিলেন ম্যাক্সওয়েল। ডাচ বোলারদের কচুকাটা করে মাত্র ৪০ বলেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। যা বিশ্বকাপেই দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বুধবার নেদারল্যান্ডসের বোলারদের নিয়ে যেন ছেলেখেলায় মেতেছিল অজি ব্যাটাররা। ডেভিদ ওয়ার্নার ৮৯ বলেই সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। রান এসেছিল স্টিভেন স্মিথ এবং মার্নাস লাবুশেনের ব্যাটেও। তবে ম্যাক্সওয়েল ছাড়িয়ে গেলেন সবাইকে। একের পর এক চার-ছয়ে ডাচ বোলারদের দুঃস্বপ্নই উপহার দিয়েছেন তিনি।

ইনিংসের একেবারে শেষ দিকে ৪০ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ম্যাক্সওয়েল। বাস ডি লিডের বলে ছয় মেরে করেন বিশ্বকাপের নতুন রেকর্ড। ভেঙ্গে দেন ১৮ দিন আগে গড়া এইডেন মার্করামের রেকর্ডকেও।

গ্লেন ম্যাক্সওয়েল- ৪০ বল

এইডেন মার্করাম-৪৯ বল

কেভিন ও ব্রায়ান -৫০ বল

গ্লেন ম্যাক্সওয়েল -৫১ বল

এবি ডি ভিলিয়ার্স -৫২ বল

ইনিংসের একেবারে শেষ দিকে ৪০ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ম্যাক্সওয়েল। বাস ডি লিডের বলে ছয় মেরে করেন বিশ্বকাপের নতুন রেকর্ড। ভেঙ্গে দেন ১৮ দিন আগে গড়া এইডেন মার্করামের রেকর্ডকেও।

বিশ্বকাপের এবারের আসরেই দেখা গিয়েছিল দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড। শ্রীলঙ্কার বিরুদ্ধে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেই ৪৯ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন মার্করাম। তবে সেই রেকর্ড টিকলো কেবল ১৮ দিন।

এই নিয়ে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির তালিকায় দ্বিতীয়বার নিজের নাম লিখিয়েছেন ম্যাক্সওয়েল। এর আগে ২০১৫ বিশ্বকাপে লঙ্কানদের বিপক্ষে নিজ মাঠ সিডনিতে ৫১ বলে ১০২ রান করেছিলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

তালায় বাল্যবিয়ে আয়োজনে কনের পিতাকে জরিমানা

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১০

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

১১

মধ্যরাতে ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যা বললেন মোদী

১২

আসামে ভয়াবহ বন্যায় ৪৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭ লাখ

১৩

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

১৫

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

১৬

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

১৭

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

১৮

তালা প্রেসক্লাবের শোক

১৯

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

২০
error: Content is protected !!