বাংলাদেশ, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৯ অক্টোবর ২০২৪, ৮:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাহাড়ে সহিংস ঘটনার বিচার করা হবে: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে সংঘটিত সহিংসতার ঘটনার সুষ্ঠু বিচার হতে হবে। কেউ যেন হয়রানি না হয়।
পাহাড়ি বাঙালি যেই হোক না কেন দোষীকে দোষী সাব্যস্ত করে ব্যবস্থা নিতে হবে।

বুধবার (০৯ অক্টোবর) দুপুরে জেলা শহরের বনরূপা এলাকায় পাহাড়ি- বাঙালি সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পার্বত্য উপদেষ্টা এসময় সার্বিক পরিস্থিতির প্রতি সন্তুষ্টি প্রকাশ করে জনগণের আস্থা অর্জনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানান।

তিন পার্বত্য জেলায় ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটক ভ্রমণে প্রশাসন থেকে যে নিরুৎসাহিত করা হয়েছে সে প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খাঁন, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেম গোপনেই সুন্দর : কেয়া পায়েল

১

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

২

স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন রিজভী

৩

জলবায়ু পরিবর্তনের অভিঘাত: মুক্ত হোক প্রান্তিক কৃষক || ‎তারিক ইসলাম

৪

কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

৫

এইচএসসিতে উপজেলার শীর্ষে তালা মহিলা কলেজ, আনন্দ র‌্যালি

৬

কেশবপুরে দুই সংবাদকর্মীর বিরুদ্ধে সাংবাদিকের মামলা

৭

কুল্যা ইউপি চেয়ারম্যান পলাশ ও বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল গ্রেপ্তার

৮

দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৯

গ্রাম পুলিশ মহাসমাবেশ উপলক্ষে কালিগঞ্জে প্রস্তুতি সভা

১০

মানিক পশারীর দাফনে বাধা: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজপথে বীর মুক্তিযোদ্ধারা

১১

শ্যামনগরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

১২

বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

১৩

আল আরাফাহ ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপকসহ দুই জনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

১৪

এনআইডি হারিয়ে গেলে জিডি ছাড়াই যেভাবে পাবেন নতুন কার্ড

১৫

সালমান এফ রহমানসহ ৬৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

১৬

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

১৭

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কাকে পেছনে ফেললো আফগানিস্তান

১৮

মিরপুরে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার

১৯

গাজীপুরে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

২০