বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১১ মে ২০২৪, ৭:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার ৬টি ক্লাব ও সংগঠনের মাঝে এমপি সেঁজুতির ক্রীড়া সামগ্রী বিতরণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার ৬টি ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

শনিবার (১১ মে) বিকেলে সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়স্থ নিজ কার্যালয়ে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তিনি।

এসময় এমপি সেঁজুতি বলেন, সাতক্ষীরার ছেলে-মেয়েরা ক্রীড়ার মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করছে। জেলার শিশু-কিশোর-যুবদের আরো বেশি করে ক্রীড়াঙ্গনে যুক্ত করতে হবে।

ক্রীড়া সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বিসিবির কোচ মো. মুফাচ্ছিনুল হক তপু, ক্লেমন সাতক্ষীরা ক্রিকেট একাডেমির পরিচালক মো. ইকরামুল ইসলাম লালু, সুন্দরবন ক্রিকেট একাডেমির পরিচালক ও সাজেক্রীস কোচ আলতাফ হোসেন, ক্রিকেটার স্বপন, জেলা রাগবী দলের অধিনায়ক মো. রাসেল, শাহাদাত, জাতীয় ভলিবল দলের খেলোয়াড় বি এম তৌহিদুল ইসলাম তৌহিদ, মহিলা ফুটবল দলের কোচ মমতাজ খাতুন মিরা, বক্সিংয়ের চ্যাম্পিয়ন আফরা খন্দকার প্রাপ্তি, বিসিবির আম্পায়ার এস এম হাবিবুল হাসান, ক্ষুদে ক্রিকেটার হযরত আলী প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০