বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৩ আগস্ট ২০২৪, ৫:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বড়দল আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে অপসারণের দাবিতে মানববন্ধন

oplus_2

ডেস্ক রিপোর্ট: অবৈধ নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাৎ, দলীয় ক্ষমতার প্রভাব, প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ফাইল অপসারণসহ নানা অভিযোগে সাতক্ষীরার বড়দল আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমানকে অপসারণের দাবিতে শিক্ষক ও কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় কলেজগেটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সিনিয়র শিক্ষক মাওলানা হাফিজুল ইসলাম জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমান অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তিনি ক্ষমতার অপব্যবহার করে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ফাইল অপসারণ করেছেন। কোনো শিক্ষক তার বিরুদ্ধে কথা বললে বহিরাগতদের কলেজে প্রবেশ করে শিক্ষকদের হুমকি ধামকি দেন। তার অত্যাচারে কলেজের শিক্ষক-কর্মচারীরা অতিষ্ঠ হয়ে পড়েছে।

সহকারী অধ্যাপক মোঃ আলী জানান, তিনি একজন জুনিয়র শিক্ষক হয়েও অদৃশ্য কারণে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। আমরা অবিলম্বে অধ্যক্ষের অপসারণের দাবি জানাচ্ছি।

সহকারী অধ্যাপক এনামুল হক বলেন, বড়দল আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে ৬ জন সিনিয়র শিক্ষক থাকার পরেও বাবলুর রহমান মোটা অংকের টাকার বিনিময় ম্যানেজিং কমিটিকে ম্যানেজ করে অধ্যক্ষের চেয়ারটি হাতিয়ে নিয়েছেন। তিনি এখন সিনিয়র টিচারদের অসম্মান করেন। এমনকি তার ইশারায় শিক্ষক কর্মচারীরা বহিরাগতদের হাতে লাঞ্ছিত হওয়ার খবরও রয়েছে।

এসময় অধ্যক্ষ পদত্যাগ না করা পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দেন শিক্ষকরা।

মানববন্ধনে মাওলানা হাফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম মন্টু, সহকারী অধ্যাপক নেহার রঞ্জন গোলদার, সিনিয়র শিক্ষক রবিউল ইসলাম, শিক্ষক শিবপদ প্রমুখ।

এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমান বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। এক শ্রেণীর কুচক্রী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০