বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
৪ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৪ ডিসেম্বর ২০২৩, ৫:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেন্দ্রীয় চুক্তিতে না রাখার অনুরোধ তামিমের

ডেস্ক রিপোর্ট: দরজায় কড়া নাড়ছে নতুন বছর। এখন আলোচনায় আছে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিও।

সেখানে কারা থাকবেন, কারা থাকবেন না এ নিয়ে আছে জল্পনা-কল্পনা। তবে আগামী বছরের চুক্তিতে না রাখার অনুরোধ জানিয়েছেন দেশসেরা ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
সাম্প্রতিক সময়ে তামিমের অবসর নিয়ে আবার ফেরা, পরে অধিনায়কত্ব ছাড়া ও বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া নিয়ে বেশ আলোচনা ছিল। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস রোববার নিশ্চিত করেছেন, ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে তামিম নিজেকে না রাখার অনুরোধ করেছেন।

জালাল ইউনুস বলেন, ‘তামিমের ব্যাপারটা হলো কী- তামিম কিন্তু আগেও আমাদের সঙ্গে আলাপ করেছে। আপনারা অনেক হয়তো জানেন না তামিম সিলেক্টরদের সঙ্গে কথা বলেছে, আমার সঙ্গেও কথা বলেছে। আমাকে জানিয়েছিল যে… বোর্ড সভাপতির সঙ্গে সামনের মাসে তার বসার কথা আগামী মাসে। মেইনলি ইলেকশনের পরে। ‘

‘সে চাচ্ছিল সেখানে তার সঙ্গে প্ল্যানটা নিয়ে আলাপ আলোচনা করবে। ফিউচার প্ল্যান কী, সামনে কিভাবে সে সামনের দিকে এগিয়ে যাবে, তার নিজস্ব একটা প্ল্যান আছে তার আগে যেন আমরা তাকে চুক্তিতে না রাখি সেটা সেও চেয়েছিল। আমাদেরকে সেভাবে জানিয়েছিল। পরবর্তীতে বসার পরে প্ল্যানটা ফাইনাল করলে তখন সে আমাদের জানাবে সে কি করতে যাচ্ছে। ‘

দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার তামিমের। দেশের হয়ে ৭০ টি ওয়ানডে, ২৪৩ ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছিলেন। এবার কেন্দ্রীয় চুক্তিতে নিজেকে না রাখার অনুরোধ করে আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের ভবিষ্যতের অনিশ্চয়তা আরও জোরালো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে মাঠে নামবে রোনালদোর নেতৃত্বে পর্তুগাল, দেখে নিন সম্ভাব্য একাদশ

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড

পুলিশের পর সাংবাদিক হয়ে ফিরছেন অপূর্ব

পাইকগাছায় লিডার্স’র উদ্যোগে লবণ সহিষ্ণু ধান বীজ বিতরণ

১৬ দিনে প্রবাসীরা পাঠালেন ২১ হাজার ২২৩ কোটি টাকা

ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

যুক্তরাষ্ট্রে ৬ হাজার প্রবাসীর কাছে এনআইডি পাঠাচ্ছে ইসি

জর্ডানে অবৈধ বাংলাদেশিদের শর্তসাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ

সাতক্ষীরায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার’র বৃক্ষরোপণ কর্মসূচি

দেবহাটায় হতদরিদ্র পরিবারের ক্ষমতায়ন ও জীবিকায়নে নগদ সহায়তা প্রদান

১০

হাম ও উপসর্গে মারা গেছে আরও ৪ শিশু

১১

১ম টি-২০’তে হারলো বাংলাদেশ

১২

কয়রা উপজেলা তরুণ দলের ভারপ্রাপ্ত সম্পাদক আলমগীর হোসেন আলম

১৩

তালায় জলবায়ু পরিবর্তন বিষয়ক ওরিয়েন্টেশন

১৪

মামলাজট নিরসনে লিগ্যাল এইডের ভূমিকা শীর্ষক সেমিনার

১৫

সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নে সংলাপ

১৬

সাতক্ষীরা জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১৭

Dialogue in Satkhira: ‘We don’t want to drown in water logging anymore, take action before water logging occurs’

১৮

No one should be left behind in green transition: Navid Safiullah

১৯

‘সবুজ রূপান্তরে কাউকে পিছিয়ে রাখা যাবে না’

২০