বাংলাদেশ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৯ নভেম্বর ২০২৩, ১২:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফোর্বসের ‘অনূর্ধ্ব ৩০’ তালিকায় বাংলাদেশের সাকিব জামাল

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন সাময়িকী ফোর্বসের সম্মানজনক ‘অনূর্ধ্ব ৩০’ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের তরুণ সাকিব জামাল। তালিকার ভেঞ্চার ক্যাপিটাল (স্টার্টআপ বিনিয়োগকারী প্রতিষ্ঠান) ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি।

প্রতিবছর বিশ্বে ৩০ বছরের কম বয়সী যেসব তরুণ-তরুনী বাণিজ্য, প্রযুক্তি, শিল্পকলাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী এবং প্রতিশ্রুতিশীল ভূমিকা রাখেন, তাদের মধ্যে সবচেয়ে অগ্রসারিতে থাকা ৩০ জনকে নিয়ে ‘অনূর্ধ্ব ৩০’ তালিকা প্রস্তুত করে ফোর্বস। চলতি বছর বৈশ্বিকভাবে সম্মানজনক এই তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে নিজের নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি সাকিব জামাল।

সাকিব জামাল সম্পর্কে ফোর্বেসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ক্রসবিম ভেঞ্চারস নামের একটি ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানে যোগ দেন তিনি। তিনি যোগ দেওয়ার পর গত তিন বছরে প্রতিষ্ঠানটির প্রধান দু’টি তহবিল ২৮ কোটি ডলার মুনাফা করেছে এবং এতে প্রধান ভূমিকা ছিল সাকিব জামারের।

বর্তমানে ক্রসবিম ভেঞ্চারের গুরুত্বপূর্ণ ৯টি বিনিয়োগে সরাসরি সংশ্লিষ্ট তিনি। এছাড়া আরও ১৪টি বিনিয়োগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। নিজের দক্ষতা ও কাজের প্রতি একাগ্রতার পুরস্কার হিসেবে ২০২৩ সালের জুনে পদোন্নতি পেয়েছেন জামাল। বর্তমানে ওই প্রতিষ্ঠানের ভাইস-প্রেসিডেন্ট পদে আছেন তিনি।

সাকিব জামালের জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশে। এই দেশে উচ্চমাধ্যমিক শেষ করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখানে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি গ্রহণ করেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবহাটায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট

১

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত

২

বিশ্ববিদ্যালয় জীবন || ফিচার || শেখ মাহির ফয়সাল নাঈম

৩

কয়রায় সংঘর্ষে পল্লী চিকিৎসক রব্বানীর মৃত্যু: বিচারের দাবিতে মানববন্ধন

৪

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

৫

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

৬

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

৭

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

৮

১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের

৯

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

১০

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

১১

তালা থানার নতুন ওসি আব্দুল আলিম

১২

মুন্সীগঞ্জ বাজারে জামায়াত নেতার গণসংযোগ

১৩

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন: সভাপতি নয়ন পাল, সম্পাদক রাকিব

১৪

মোংলা বন্দর পরিদর্শন করে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

১৫

সুন্দরবনের গোলখালী থেকে হরিণের পা মাথা চামড়া ও মাংস উদ্ধার

১৬

হরিনগর অনির্বান ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় কেরাম প্রতিযোগিতা উদ্বোধন

১৭

তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা

১৮

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক না থাকার অভিযোগ, শিশুর মৃত্যু

১৯

পাটকেলঘাটায় ৮শ লিটার নারকেল তেল জব্দ, যাচাই হচ্ছে ভেজাল কি না

২০