বাংলাদেশ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৩ মার্চ ২০২৩, ১০:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টর্নেডোয় ঘরবাড়ি বিধ্বস্ত: ৩ শতাধিক পরিবার আশ্রয়হীন, জেলে নিখোঁজ

সিনিয়র করেসপন্ডেন্ট: সাতক্ষীরার শ্যামনগরে শক্তিশালী টর্নেডো আঘাত হেনেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার
দিকে উপজেলার রমজাননগর ও কৈখালী ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন অংশে এই টর্নোডো আঘাত হানে। মাত্র এক মিনিট স্থায়ী টর্নেডোর আঘাতে এসময় সুন্দরবন ও কালিন্দী নদী তীরবর্তী চার গ্রামের তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এসময় অসংখ্য গাছ উপড়ে পড়ার পাশাপাশি কালিন্দি নদীতে রুহুল আমিন (৫০) এক ব্যক্তি নিখোঁজ হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিধ্বস্ত জনপদ পরিদর্শনে যান।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিসহ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে রমজাননগর ও কৈখালী ইউনিয়নের উপর দিয়ে টর্নেডো বয়ে যায়। এসময় দুই ইউনিয়নের কালিঞ্চির মধ্যপাড়া, গেটপাড়া, করোনীপড়া, গোলাখালীসহ বৈশখালী ও পূর্ব এবং পশ্চিম কৈখালীর বেশকিছু এলাকা লন্ডভন্ড হয়ে যায়। শক্তিশালী টর্নেডোর আঘাতে এসব এলাকার বৃদ্ধা বিধবা রহিমা বেগম, খোকন, আজগর আলী বুলু, অলিউল্লাহ, রেজাউল, অবনী ও ভুপেন মন্ডলের বসতঘরসহ অন্তত সত্তরটির বাড়ি বিধ্বস্ত হয়। এছাড়া কালিঞ্চি ও গোলাখালীর ৩০টির বেশী বাড়িঘরসহ পূর্ব ও পশ্চিম কৈখালী এবং বৈশখালীর অন্তত দুই শতাধিক বাড়িঘর আংশিক
বিধ্বস্ত হয়। এছাড়া টর্নেডোর পরক্ষণে ব্যাপকভাবে শিলাবৃষ্টি শুরু হওয়ায় বিধ্বস্ত ঘরবাড়িকে বসবাসরত পরিবারগুলো চরম দুর্ভোগের শিকার হয় বলেও স্থানীয়রা জানায়। ক্ষতিগ্রস্তরা আশ্রয়হীন হয়ে পড়েছে। কেউ পলিথিন টানিয়ে, কেউ প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছে।

এদিকে টর্নেডোর ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকাসমূহে অসংখ্য গাছ উপড়ে পড়ার পাশাপাশি রুহুল আমিন নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছে বলে প্রশাসনের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে।

পূর্ব কৈখালী গ্রামের মোঃ রমজান আলী গাজীর ছেলে রুহুল আমিন কালিন্দী নদীতে মাছ ধরার সময় নৌকা উল্টে নিখোঁজ হলেও এসময় পাশর্^বর্তী এলাকা হতে অপর দু’জনকে নৌ-পুলিশ ও বিএসএফ সদস্যরা নদী থেকে উদ্ধার করে বলে জানান রমজাননগরের ইউপি সদস্য আজগার আলী বুলু।

রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন জানান, টর্নেডোর আঘাতে কালিঞ্চির কলোনীপড়া, মধ্যপাড়া, গেটপাড়া ও গোলাখালীর অর্ধ শতাধিক বাড়ি সম্পূর্ণ এবং আংশিক বিধ্বস্ত হয়েছে। টর্নোডোর পর ব্যাপকভাবে শিলাবৃষ্টির ঘটনায় ক্ষতিগ্রস্ত অসংখ্য পরিবার খোলা আকাশের নিচে পলিথিন টানিয়ে অবস্থান করছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহীনুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশন শেষে অন্তত তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্তের চিত্র মিলেছে। স্থানীয়দের সহায়তায় উপড়ে পড়া গাছ সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন জানান, টর্নেডোর আঘাতে দুই ইউনিয়নের প্রায় ৭০টি বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এছাড়া দুই শতাধিক বাড়ি আংশিক ক্ষতিগ্রস্তের পাশাপাশি একজন নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধান চলছে জানিয়ে তিনি বলেন, ক্ষয়ক্ষতি নিরুপণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে জনপ্রতিনিধিদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস

এসিসির সভায় প্রথমবার তামিম

জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া&

ভারতে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

দাসত্বের দাগ, ঔপনিবেশিক জুলুম ও চা-শ্রমিকদের মুক্তি

ফেনীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে রায় ঘোষণা চলছে

সাব্বিরের ঝড়ো ব্যাটে বাংলাদেশ এইচপির জয়

অক্টোবরেই বাংলাদেশের সাথে খেলতে চায় ব্রাজিল!

ভার‌তের ও‌ডিশা উপকূ‌লে জাহাজ ডু‌বি‌তে নি‌খোঁজ সাতক্ষীরার মামুন

ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১০

নিউ মার্কেট-বাঁকাল ব্রিজ অভিমুখে নির্মাণাধীন ড্রেনের উচ্চতা নিয়ে বিপাকে মানুষ

১১

খোলপেটুয়া নদীতে বাল্কহেডের সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে দুর্ঘটনায় কার্গো মাস্টারের মৃত্যু

১২

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল

১৩

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

১৪

টাইব্রেকারে শ্যামনগরকে হারিয়ে ফাইনালে আশাশুনি

১৫

কেশবপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে কারুশিল্পী আহত

১৬

হাইকোর্টের আদেশ অমান্য করে ঘেরে হামলা, ১০ লক্ষাধিক টাকার মাছ লুট!

১৭

কয়রায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষকদের প্রশিক্ষণ

১৮

সাতক্ষীরায় গ্রীন কোয়ালিশনের ষাণ্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালা

১৯

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

২০
error: Content is protected !!