বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৯ মার্চ ২০২৪, ৯:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলকে নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের শীর্ষ আদালত দুর্ভিক্ষ এড়াতে ইসরায়েলকে গাজায় নিরবচ্ছিন্ন ত্রাণ প্রবাহ চালুর নির্দেশ দিয়েছে। খবর বিবিসির।

সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) বলেছে, ইসরায়েলকে বিলম্ব ছাড়াই জরুরি ভিত্তিতে গাজায় প্রয়োজনীয় মৌলিক পরিষেবা এবং মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে হবে।

কয়েক সপ্তাহের মধ্যে গাজায় দুর্ভিক্ষ দেখা দিতে পারে, এমন সতর্কতার পর আদালতের এ আদেশ এলো। তবে ইসরায়েল সাহায্য বন্ধ করার অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছে।

আদালতের আদেশের প্রতিক্রিয়ায় ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জাতিসংঘসহ অন্যদের সঙ্গে মিলে তারা গাজায় স্থল, সমুদ্র ও আকাশপথে ত্রাণ সরবরাহ বজায় রাখতে কাজ করছে। তারা নতুন নতুন উদ্যোগ নিয়ে আসছে। মন্ত্রণালয় আরও বলেছে, গাজায় বর্তমান পরিস্থিতি এবং যুদ্ধ শুরুর জন্য হামাস দায়ী।

গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ব্যবস্থা নিতে জানুয়ারিতে ইসরায়েলকে আদেশ দিয়েছিল দ্য হেগের এ আন্তর্জাতিক আদালত। এ আদেশ আরও জোরদারের আবেদন জানিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এরপরই নিরবচ্ছিন্ন ত্রাণ প্রবাহ চালুর নির্দেশ এলো।

আইসিজের আদেশ আইনত মানা বাধ্যতামূলক। তবে এ আদালত আদেশের বাস্তবায়ন করতে পারে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!