বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১ ফেব্রুয়ারি ২০২৪, ৭:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের উদ্যোগে প্রয়াত মুনসুর আহমেদ ও এএফএম এন্তাজ আলীর স্মরণসভা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ এবং সাবেক সহসভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এএফএম এন্তাজ আলীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এই স্মারণসভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো: নজরুল ইসলাম।

তিনি বলেন, প্রয়াত দুই নেতার পদাঙ্ক অনুসরণ করে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ব।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা-কলারোয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন।

তিনি বলেন, ছাত্ররাজনীতি থেকে প্রয়াত মুনসুর আহমেদ ও এন্তাজ আলীকে খুব নিকট থেকে দেখার সৌভাগ্য হয়েছে। তাদের মত ত্যাগী নেতৃত্ব বর্তমানে খুবই প্রয়োজন।

আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম ও শাহানা আক্তার মহিদ, যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, আইন সম্পাদক অ্যাড. ওসমান গণি, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক অ্যাড. আজহারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাড. অনীত মুখার্জি, বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক জে এম ফাত্তাহ, শিক্ষা মানব বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেজুতি, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, উপ-দপ্তর সম্পাদক শেখ আসাদুজ্জামান লিটু, নির্বাহী সদস্য এস এম শওকত হোসেন, সদর উপজেলা সভাপতি শেখ আব্দুর রশিদ, মীর মোশাররফ হোসেন মন্টু, আসাদুজ্জামান অসলে, অ্যাড. সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, শেখ মনিরুল হোসেন মাসুম, সৈয়দা নাজমুন আসিফ মুন্নি, মো: সামছুর রহমান, ইসমত আরা বেগম, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি নাহিদ হাসান শাহীন, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান মিজান, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আশরাফুল কবির খোকন, যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শামছুজ্জামান জুয়েল, জেলা সৈনিকলীগের সভাপতি মাহমুদ আলী সুমন, মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রওশন আরা রুবি, মোহাম্মাদ আলী সুজন, মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ ও সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক মো: আব্দুল্লাহ সরদার প্রমুখ।

স্মরণসভা শেষে দোয়া পরিচালনা করেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০