বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৪ ডিসেম্বর ২০২৩, ৬:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড়ের আগে বৃষ্টিতে ডুবলো চেন্নাই, বন্ধ বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক: ঘূর্ণিঝড় মিগজাউম এখনো স্থলভাগে আছড়ে পড়েনি। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর নাগাদ ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধপ্রদেশ ও তামিলনাড়ুতে আছড়ে পড়ার কথা। তবে তার আগেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে তামিলনাড়ুতে। সেই বৃষ্টিতে বেহাল দশা চেন্নাইয়ের।

পানিতে ডুবে গেছে শহরের বিশাল এলাকা। পানির স্রোতে ভেসে গেছে বহু গাড়ি। বৃষ্টিপাতের জেরে সোমবার ছুটি ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার। বেসরকারি সংস্থাগুলোকেও কর্মীদের বাড়ি থেকে কাজের অনুমতি দিতে পরামর্শ দেওয়া হয়েছে।

বৃষ্টির কারণে চেন্নাই বিমানবন্দর কয়েক ঘণ্টা বন্ধ ছিল প্লেন ওঠানামা। প্রতিকূল পরিবেশের কারণে অন্তত ১২টি প্লেনকে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয়েছে। বাতিল হয়েছে চারটি আন্তর্জাতিক ফ্লাইট।

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দুপুরে ঘূর্ণিঝড়টি দক্ষিণ অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়তে পারে। তারপর তা উত্তর তামিলনাড়ুর দিকে যাবে। তখন সেখানে হাওয়ার গতিবেগ থাকবে ১০০ কিলোমিটারের মতো।

যে জায়গায় ঝড়টি আছড়ে পড়ার কথা, তা চেন্নাই থেকে ১৭০ কিলোমিটার দূরে। তবে তার আগেই ঘূর্ণিঝড়ের প্রভাবে অঞ্চলটিতে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে। সেখানে একটি নতুন তৈরি হওয়া দেওয়াল ধসে দুজন মারা গেছেন।

উপকূলীয় জেলাগুলোতে দুর্গতদের সহায়তার জন্য অন্তত পাঁচ হাজার ত্রাণকেন্দ্র খোলা হয়েছে। রাজ্যের সার্বিক পরিস্থিতিতে নিবিড় নজর রাখছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।

চেন্নাইয়ের বহু রাস্তা পানিতে তলিয়ে গেছে। অনেক জায়গায় গাড়ি প্রায় ডুবে গেছে। জনজীবন পুরো স্তব্ধ হয়ে গেছে।

চেন্নাই পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, ভোর থেকে ৩৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তাই খুব জরুরি দরকার ছাড়া কেউ যেন বাড়ির বাইরে না বের হন। খাবার দরকার হলে যেন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।

সূত্র: ডয়েচে ভেলে, এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০