বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২২ এপ্রিল ২০২৩, ২:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈদের কেনাকাটা শেষে হলো না বাড়ি ফেরা, দুই ভাইয়ের প্রাণ গেল চাঁদ রাতে

ইলিয়াস হোসেন, তালা: সাতক্ষীরায় ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ইমরান হোসেন (১৯) ও রিফাত হোসেন (১৬) নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে সুজন গাজী (২৫) নামের আরও একজন।

শুক্রবার (২১ এপ্রিল) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় ইমরান হোসেনের এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রিফাত হোসেনের মৃত্যু হয়।

এর আগে শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে ঈদের কেনাকাটা শেষে মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে তালার হাজরাপাড়া নামকস্থানে একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষের তারা মারাত্মক আহত হয়।

নিহত ইমরান ও রিফাত তালা উপজেলার মাগুরা গ্রামের আসাদ মোড়লের ছেলে। এছাড়া আহত সুজন গাজী নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছে।

আহত সুজন গাজী জানান, শুক্রবার সন্ধ্যার দিকে পাটকেলঘাটা থেকে বাড়ি ফেরার পথে তারা দুর্ঘটনার কবলে পড়েন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই ইমরান মারা যায়। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে রিফাতের মৃত্যু হয়। তাদের দুই ভাইয়ের লাশ শনিবার সকালে বাড়িতে পৌঁছেছে।

মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গনেশ চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

২

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

৩

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৪

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৫

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৬

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৭

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৮

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৯

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

১০

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১১

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১২

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১৩

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৪

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৫

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৭

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৮

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৯

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

২০