বাংলাদেশ, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৬ অক্টোবর ২০২৩, ৮:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এবার শ্রীলঙ্কার কাছেও শোচনীয় পরাজয় ইংল্যান্ডের

ডেস্ক রিপোর্ট: ভারত বিশ্বকাপে একবারেই ছন্নছাড়া বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তুলনামূলক ছোট দলগুলোর সাথেও নাকানিচুবানি খাচ্ছে ইংলিশরা। হেরেছে আফগানিস্তানের মতো দলের কাছেও। বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার কাছেও ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। এবারের আসরে এটি তাদের চতুর্থ এবং একইসঙ্গে টানা তৃতীয় হার।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ১৫৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ১৪৬ বল (২৪.২ ওভার) আর ৮ উইকেট হাতে রেখে বিশাল ব্যবধানে জয় পায় লঙ্কানরা।

ইংলিশদের দেওয়া অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লঙ্কানরা। দলীয় ৯ রানে প্রথম এবং ২৩ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় কুশল মেন্ডিসের দল। ওপেনার কুশল পেরারা ফেরেন ৪ রানে। ১১ রান করে আউট হয়ে যান অধিনায়ক মেন্ডিস।

শুরুর ধাক্কা সামনে দলকে জয়ের দিকে নিয়ে যান আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা ও মিডল অর্ডার ব্যাটার সাদিরা সামারাবিক্রমা। দু’জনের ১৩৭ রানের অনবদ্য জুটির ওপর ভর করে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন এই দুই ব্যাটার।

দুইজনেই তুলে নেন দুর্দান্ত ফিফটি। ২৫তম ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জেতান নিশাঙ্কা। ইংলিশদের বিপক্ষে ৮৩ বলে ৭৭ রান করেন ডানহাতি এই ব্যাটার। সামারাবিক্রমার করেছেন ৫৪ বলে ৬৫ রান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ

১

খুলনায় তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা

২

উপকূলের সংকট সমাধানে সর্বদলীয় রাজনৈতিক সিদ্ধান্তের আহ্বান

৩

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ৪৪ প্রার্থী

৪

বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন শুরু

৫

৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা

৬

সুন্দরবনে দস্যুতা দমনের দাবিতে আন্দোলনে স্বামী-সন্তান, ঘরে নারীদের বুকজোড়া ভয়

৭

‎জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তা: প্রতিশ্রুতির আলোয় শঙ্কার ছায়া || ‎তারিক ইসলাম

৮

কালিগঞ্জে জাতীয় যুব দিবস উদ্‌যাপন

৯

উদ্যোক্তা হতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, ৫৬ জেলায় আবেদন শুরু

১০

তালায় কিস্তি না দিয়ে এনজিও কর্মীকে মারধর

১১

এপিএল ড্রাফটে দুই ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি

১২

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১৩

ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫

১৪

আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি শাহিদুর রহমানের

১৫

২০০ কোটি আত্মসাতের মামলায় আদালতের সমন নোরা ফাতেহিকে

১৬

সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

১৭

সেরা ফুটবলার নির্বাচনে দুই মুসলিম খেলোয়াড়কে ভোট দিয়েছেন মেসি

১৮

পাইকগাছায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

১৯

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

২০