বাংলাদেশ, রবিবার, ০৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৩১ জুলাই ২০২৩, ৬:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মশা মারতে ৪২ কোটি টাকা ব্যয় করবে ডিএসসিসি

ডেস্ক রিপোর্ট: মশা নিধনে এবার প্রায় ৪২ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ রেখেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নিধন কার্যক্রমে কীটনাশক, পরিচালনা, যন্ত্রপাতি কেনা, ডেঙ্গু মোকাবিলা, পরিচ্ছন্নতা কার্যক্রমে এ অর্থ ব্যয় করা হবে।

সোমবার (৩১ জুলাই) নগর ভবনে মেয়র হানিফ অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় বাজেটের পরিচালন ব্যয় উল্লেখ করার সময় মশা নিধনের জন্য এ ব্যয়ের কথা জানান তিনি।

ঢাকা দক্ষিণ সিটির গত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে মশক নিয়ন্ত্রণ বাবদ মোট ৩১ কোটি ৭ লাখ টাকা ব্যয় করে। গত অর্থবছরের তুলনায় এবারের বরাদ্দ ১১ কোটি ১৮ লাখ টাকা বেশি।

বাজেট বক্তৃতায় মশা নিধন কার্যক্রম নিয়ে মেয়র বলেন, ঢাকাবাসীর জীবনযাত্রায় মশক বিশেষত এডিস মশার বিস্তার অন্যতম এক প্রতিবন্ধকতা। তাই, দায়িত্বভার গ্রহণের পর মশক নিয়ন্ত্রণ কার্যক্রম ও ব্যবস্থাপনায় আমরা আমূল পরিবর্তন এনেছি। শুরু করা হয়েছে বছরব্যাপী সমন্বিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম। নতুন এই কার্যক্রমের আওতায় পর্যাপ্ত লোকবল নিয়োগ, মানসম্পন্ন কীটনাশক ও প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয় ও মাঠ পর্যায়ে সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।

তিনি বলেন, ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করে চলেছি। কর্পোরেশনের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির-থানা ও প্রায় সকল গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম ও চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছে।

ফজলে নূর তাপস বলেন, আমি ঢাকাবাসীকে বিনীতভাবে নিবেদন করছি, কোথাও যদি এডিস মশার লার্ভা থাকে কিংবা পানি জমে থাকায় লার্ভা সৃষ্টির আশঙ্কা দেখা দেয়, দয়া করে আমাদের নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর যায় ০১৭০৯৯০০৮৮৮ এ কল দিয়ে এডিস মশার প্রজননস্থল বা লার্ভা সম্পর্কিত তথ্য দিন। অথবা আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারেও বার্তা দিতে পারেন। আপনার তথ্যের ভিত্তিতে ১৫ মিনিটের মধ্যে আমাদের মশককর্মী উল্লেখিত স্থানে পৌঁছে যাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় পৌঁ‌ছে‌ছে লেবান‌নে নিহত ২ প্রবাসীর মর‌দেহ, স্বজন‌দের আজাহা‌রি

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পাইকগাছায় এনজিও ‘ঢেউ’ এর বিরুদ্ধে প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন

এবারের বিশ্বকাপের বল চলবে চার্জে, বলটির দাম কত

খোদ মার্কিন কর্মকর্তারাই ‘ইসরায়েলের গোয়েন্দা নজরদারিতে’

আশা জাগিয়ে হ্যাটট্রিক শিরোপা হাতছাড়া করল বাংলাদেশ

বিশ্বকাপের আগে শেষ পরীক্ষায় মিশরের মুখোমুখি ব্রাজিল, একাদশে ৪ পরিবর্তন

বাজেট অধিবেশন: সংবিধান ‘সংশোধন নাকি সংস্কার’ বিতর্কে উত্তাপের আভাস, সংসদীয় কমিটিতেও চমক

শুটিংয়ে চুম্বন দৃশ্য নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন প্রিয়া

১০

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

পটপটির সৌন্দর্য ‎|| তারিক ইসলাম

১২

ভারতীয় দলে ডাক পেল ১৫ বছরের বিস্ময়বালক বৈভব

১৩

পলাশপোলে পৈত্রিক দোকানঘর দখলের লক্ষ্যে হামলা ও মারপিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

দেবহাটায় ভারতীয় গলদা রেণু জব্দ, খালে অবমুক্ত

১৫

বিএনপি নেতা হেদায়েতুল ইসলামের ওপর হামলা, আটক ২

১৬

বিএনপি নেতা ওহিদুজ্জামান অহিদ আর নেই

১৭

শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

১৮

কালিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

১৯

উপকূলের সংকট নিরসনে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি

২০