বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৩ নভেম্বর ২০২৩, ৭:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিগগিরই শ্রবণপ্রতিবন্ধীদের জন্য আসছে কোরআন

ইসলাম ডেস্ক | সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোরআন পড়ার খসড়া তৈরির কাজ শেষ হয়েছে এবং শিগগিরই তা মুদ্রিত আকারে প্রকাশ হবে। এটি প্রকাশ করতে যাচ্ছে ইন্দোনেশিয়া।

বিশ্বে এটিই হবে প্রথম কোরআন যা সাংকেতিক চিহ্নে মুদ্রিত হবে।
ইন্দোনেশিয়ার ধর্মবিষয়কমন্ত্রী ইয়াকুত চোলিল কুমাসের বরাত দিয়ে সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে টেম্প ম্যাগাজিন।

শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষাগ্রহণের সুযোগ করে দেওয়ার লক্ষে সাংকেতিক চিহ্নের কোরআন প্রকাশ করা হচ্ছে।

ইন্দোনেশিয়ার গবেষণা মন্ত্রণালয় ও উন্নয়ন বিভাগ এরই মধ্যে সাংকেতিক চিহ্নের কোরআনের একটি ডিজিটাল সংস্করণ তৈরি করেছে, তবে মুদ্রিত সংস্করণটি এ বছরের শেষের দিকে পাওয়া যাবে।

মুদ্রিত সাংকেতিক চিহ্নের কোরআন দুটি অংশ নিয়ে গঠিত হবে, প্রতিটিতে কোরআনের ১৫টি জুজ থাকবে। মন্ত্রণালয় প্রথমে ১০০০ থেকে ২০০০ কপি মুদ্রণের পরিকল্পনা করেছে।

সাংকেতিক চিহ্নের কোরআন সাধারণ কোরআনের চেয়ে মোটা হবে, কারণ এতে প্রতিটি অক্ষর, বর্ণ এবং বিরাম চিহ্নের জন্য সাংকেতিক চিহ্নের প্রতীক অন্তর্ভুক্ত থাকবে।

সাংকেতিক চিহ্নের কোরআনের খসড়া তৈরির জন্য মন্ত্রণালয় বিভিন্ন বিশেষজ্ঞ, সংস্থা এবং শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি ও সম্প্রদায়ের সহযোগিতা নিয়েছে। বিশেষজ্ঞ দলটি নিশ্চিত করেছে সাংকেতিক চিহ্নের কোরআন সঠিক এবং ত্রুটিমুক্ত হবে।

গবেষণা ও উন্নয়ন বিভাগের কর্মকর্তা আবদুল আজিজ সিদকি বলেন, আমরা নিশ্চিত করেছি যে ওই সাংকেতিক চিহ্নের কোরআনে কোনো ভুল থাকবে না।

সাংকেতিক চিহ্নের কোরআন তৈরির প্রকল্পটি ২০২১ সালে শুরু হয়েছিল৷ মন্ত্রণালয় এর আগে ২০২২ সালে জুজ আম্মার (কোরআনের ৩০তম এবং শেষ জুজ) ইশারা ভাষা সংস্করণ প্রকাশ করেছিল।

সূত্র: আইকিউএনএ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

১

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

২

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৩

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৪

একই জায়গায় আটকে থাকতে চাই না

৫

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৬

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৭

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৮

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৯

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১০

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১১

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১২

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৩

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৪

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৫

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৬

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৮

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৯

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

২০