বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৭ অক্টোবর ২০২৩, ৭:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় একরাতে দুই পরিবারকে অজ্ঞান করে সর্বস্ব লুট

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় একরাতে দুই পরিবারকে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিয়ে গেছে দুষ্কৃতিকারীরা। শুক্রবার রাতে উপজেলার চাঁদপুরে আব্দুল্যাহ গাজী নামক এক মাছ ব্যবসায়ী ও পারুলিয়াতে সরকারি খান বাহাদুর আহছানউল্লা কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক মৃত্যুঞ্জয় কর্মকারের বাড়িতে এই লুটের ঘটনা ঘটে।

দুষ্কৃতিকারীদের দেয়া চেতনানাশকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বৃদ্ধ মাছ ব্যবসায়ী আব্দুল্যাহ গাজী (৬৫) এবং প্রভাষক মৃত্যুঞ্জয় কর্মকারের বৃদ্ধ মা উষা কর্মকার (৭৫) এবং কাকি উষা রানী (৭০)।

চাঁদপুরের মাছ ব্যবসায়ী আব্দুল্যাহ গাজী জানান, কয়েকমাস আগে উপজেলার ঘুঘুডাঙ্গার জুয়াড়ি মনিরুল, রাজ্জাক ও গনি তার কাছে দুটি চেইন ও একজোড়া কানের দুল বন্ধক রেখে টাকা ধার নেয়। সম্প্রতি টাকা পরিশোধের কথা থাকলেও তারা পরিশোধ করেনি। বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজ্জাক কিছু খাবার ও মিষ্টি আব্দুল্যাহ গাজীর বাড়ি পাঠিয়ে দেন। ওই খাবার খাওয়ার পর ঘুমিয়ে যান আব্দুল্যাহ ও তার স্ত্রী রোজিনা। সকালে প্রতিবেশিরা তাদের বাড়ির আলমারি ভাঙা এবং অচেতন অবস্থায় তাদের পড়ে থাকতে দেখে। পরে তারা উভয়কে হাসপাতালে ভর্তি করেন।

এদিকে পারুলিয়ার প্রভাষক মৃত্যুঞ্জয় কর্মকারের স্বজনরা জানান, কয়েকদিন আগে মৃত্যুঞ্জয় কর্মকার সপরিবারে ভারতে গিয়েছিলেন। এই সময়ে বাড়িতে তার বৃদ্ধা মা ও কাকিমা থাকতেন। শুক্রবার সকালে প্রতিবেশিরা তাদের বাড়ির গ্রীল কাটা এবং দুই বৃদ্ধাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে ভর্তি করেন। তাদের ধারণা রাতে ঘুমানোর পর দুষ্কৃতিকারীরা চেতনানাশক স্প্রে করে বৃদ্ধাদ্বয়কে অচেতন করে গ্রীলকেটে ঘরে ঢুকে সর্বস্ব লুট করে নিয়ে গেছে।

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাকিব হাসান বাঁধন বলেন, ভারি মাত্রায় চেতনানাশক ব্যবহারের ফলে দুটি পরিবারের সদস্যরাই অসুস্থ হয়েছে। তাদের চিকিৎসা চলছে। এখনও তারা প্রায় অচেতন অবস্থায় রয়েছে। মাঝে মধ্যে জ্ঞান ফিরলেও ঠিকঠাক কথা বলতে পারছে না।

দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, চাঁদপুরের মাছ ব্যবসায়ীকে অজ্ঞান করে লুটের ঘটনায় যারা ওই পরিবারকে খাবার ও মিষ্টি পাঠিয়েছিল তাদেরকে সন্দেহ করছে ভুক্তভোগী পরিবার ও পুলিশ। কিন্তু পারুলিয়ার মৃত্যুঞ্জয় প্রভাষকের বাড়ি লুটের ঘটনা এখনও ধোয়াশাচ্ছন্ন। পুলিশ সার্বক্ষণিক তদন্তে কাজ করছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

১০

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

১১

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

১২

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

১৩

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

১৪

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

১৫

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

১৬

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

১৭

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

১৯

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

২০