বাংলাদেশ, শনিবার, ০১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৭ জুলাই ২০২৩, ১:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু

ডেস্ক রিপোর্ট: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রুমা বিশ্বাস (২৬) নামে অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুেে হয়।

নিহত রুমা বিশ্বাস রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের নতুন ঘুরঘুরিয়া গ্রামের রমেশ বিশ্বাসের মেয়ে ও একই ইউনিয়নের পারুলিয়া গ্রামের লিটন ঘোষের স্ত্রী। তিনি রাজবাড়ীর স্বর্ণ ব্যবসায়ী।

রুমা বিশ্বাসের স্বামী লিটন ঘোষ বলেন, আমার স্ত্রী ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত রোববার (২৩ জুলাই) রাজবাড়ীর আরোগ্য ক্লিনিকে তার ডেঙ্গু শনাক্ত হয়। বাড়িতেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন। পরে ওইদিন বিকেলে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে দ্রুত ফরিদপুর নিয়ে যাওয়ার কথা বলেন। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুমার মৃত্যু হয়।

জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন বলেন, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে নতুন করে ১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফরিদপুরে কোনো রোগী মারা গেলে সেই তথ্য তারা রেকর্ড করবেন। অন্তঃসত্ত্বার মৃত্যু সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই।

এদিকে ডেঙ্গুতে ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. দীপক কুমার। তিনি বলেন, গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে ওই রোগী হাসপাতালে ভর্তি হন। সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, খুবই গুরুতর অসুস্থ অবস্থায় ওই রোগীকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

উপ-পরিচালক ডা. দীপক কুমার জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ১২৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২২৫ জন রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া নতুন করে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫৯ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের উদ্যােগে শহীদ বিপ্লবী আজমল ও টুটুলের স্মরণসভা

আশুলিয়ার মুদিদোকানে ফেলে যাওয়া ব্যাগে ‘প্রেশার কুকার’ বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ

একদিনে মরক্কো থেকে সাঁতরে-সীমানা টপকে স্পেনের ভুখণ্ডে ঢুকল ৫০ হাজার মানুষ

ভারতের পর পাকিস্তানেও ‘ককরোচ’ পার্টি উত্থানের শঙ্কা

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের একাংশের দোয়া মাহফিল

সাতক্ষীরায় জমকালো আয়োজনে ৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট

কয়রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

বাঁশতলা মৎস্য সেট-গোবিন্দকাটি রাস্তায় চরম জনদুর্ভোগ, সংস্কারের দাবি

শ্যামনগরে জামায়াত নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

যশোরে সরকারিভাবে যাকাতের ১০ লাখ ৫১ হাজার টাকা বিতরণ

১০

যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১১

জন্মদিনে জায়েদ খানের চমক, প্রকাশ করলেন ‘শিকারি’র পোস্টার

১২

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

১৩

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

১৪

কয়রায় দুই বেকারিকে জরিমানা

১৫

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

১৬

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

১৭

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

১৮

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

১৯

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

২০
error: Content is protected !!