বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩ নভেম্বর ২০২৩, ৫:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে যা বললেন ডিপজল

বিনোদন ডেস্ক:  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৪ (মিরপুর) আসনের আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন মুভিলর্ড’খ্যাত মনোয়ার হোসেন ডিপজল। ওই সময় দলীয় মনোনয়ন না পাওয়ায় নির্বাচনে অংশ নেওয়া হয়নি এই অভিনেতার।

সম্প্রতি কথা প্রসঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কথা বলেছিলেন ডিপজল। তবে তিনি বলছেন, এ মুহূর্তে নির্বাচন নিয়ে ভাবছি না।

এর কারণ হিসেবে তিনি বলেন, আমি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ নই। সংবাদমাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচনের কথা বলেছিলাম। তবে নির্বাচন করব, এমন কথা জোর দিয়ে বলিনি।

তিনি বলেন, এ মুহূর্তে আমার সুস্থতা মূল বিষয়। আমি চিকিৎসকের পরামর্শে চলছি। বাম চোখে অপারেশন করেও সমস্যা রয়ে গেছে। তাছাড়া শারীরিক অন্যান্য কিছু সমস্যা আছে। শারীরিক সুস্থতার চেয়ে বড় কিছু নেই। আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত সুস্থতা। যে অসুস্থ হয়নি, সে ছাড়া সুস্থতার নেয়ামত কেউ বুঝতে পারবে না। আমি আমার ভক্ত, দর্শক ও সবার কাছে দোয়া চাই, যাতে আল্লাহ আমাকে দ্রুত সুস্থ করে দেন। আমিও সবার জন্য দোয়া করি, যে যেখানে আছেন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।

ডিপজল বলেন, আমি শিল্পী। এটাই আমার মূল কাজ। আমার ধ্যানজ্ঞান সিনেমা, এখানেই থাকতে চাই। যতদিন বেঁচে আছি, সিনেমা নিয়ে কাজ করে যেতে চাই। অসুস্থতার কারণে নতুন সিনেমার কাজ ও শুটিং শুরু করতে দেরি হচ্ছে। বেশ কয়েকটি সিনেমা মুক্তির তারিখ পিছিয়ে দিতে হয়েছে। সুস্থ হলে কাজ শুরু করব।

এই অভিনেতা আরও বলেন, আসলে সুস্থ না থাকলে, কেউই কাজে মনোযোগ দিতে পারে না। এজন্য শারীরিক ও মানসিক সুস্থতা প্রয়োজন। সবার আগে সুস্থতাকে প্রাধান্য দিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

২

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

৩

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

৪

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

৫

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

৬

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৭

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৮

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৯

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

১০

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

১১

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

১২

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৩

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১৪

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১৫

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১৬

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৭

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৮

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৯

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

২০