বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৪ নভেম্বর ২০২৩, ১২:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রথম ধাপের সংলাপে আ.লীগসহ ১৩ দল ইসিতে

ডেস্ক রিপোর্ট: তফসিলের আগে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে সাড়া দিয়ে প্রথম ধাপের বৈঠকে আওয়ামী লীগসহ ১৩ দল অংশ নিয়েছে। দিনব্যাপী দুই ধাপের সংলাপে বিএনপি ও সমমনা দলগুলো আসবে না বলে জানিয়েছে ইসিকে।

শনিবার (৪ নভেম্বর) আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধিদল সংলাপে অংশ নেয়।

এ ছাড়া বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, ইসলামী ঐক্য জোটের একাংশসহ অন্য দলগুলো অংশগ্রহণ করে।

ইসির জনসংযোগ শাখা জানিয়েছে, প্রথম ধাপের ২২টির মধ্যে ১৩টি দলের দুজন করে প্রতিনিধি অংশ নিয়েছে।

শেষবারের মতো সকালে ২২টি, বিকেলে ২২টি দলের সঙ্গে সংলাপের জন্য চিঠি দেয় ইসি। এতে আওয়ামী লীগসহ ২২টিকে সকালে ও বিএনপিসহ ২২টিকে বিকেলে বসার জন্য আমন্ত্রণ জানায় সংস্থাটি। সকালে ১৫টি দল আসার কথা জানালেও সংলাপে অংশ নেয় ১৩টি দল। আসেনি এলডিপি, বিজেপি, সিপিবি, কল্যাণ পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, বিএমএল, মুসলিম লীগ, খেলাফত মজলিশ ও গণতন্ত্রী পার্টি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সংলাপে অন্য কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

নভেম্বরেই তফসিল দিয়ে ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচন সম্পন্ন করতে চায় ইসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

১০

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

১১

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

১২

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

১৩

বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্ত

১৪

আলিপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মন্টু গ্রেফতার

১৫

কেঁড়াগাছি ইউপির সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

১৬

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

১৭

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

১৮

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

১৯

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

২০
error: Content is protected !!