বাংলাদেশ, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৬ আগস্ট ২০২৩, ৯:৩৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জানা গেল ফারিণের স্বামীর পরিচয়

বিনোদন ডেস্ক: অভিনেত্রী তাসনিয়া ফারিণের বিয়ের কথা প্রকাশ্যে আসার পর থেকেই দুটো বিষয় নিয়ে তার ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক কৌতূলের জন্ম দেয়। প্রথমত, ফারিণ বিয়ের সংবাদ দিতে গিয়ে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, তাতে তার স্বামীর পুরো ছবি প্রকাশ করেননি। ফলে ফারিণের স্বামীর ছবি পুরোপুরি দেখার জন্য ব্যাকুল হয়েছিলেন ভক্তরা।

দ্বিতীয়ত, ফারিণ তার স্ট্যাটাসে স্বামীর নাম লিখেছেন, শেখ রেজওয়ান, তিনি প্রবাসে আছেন-এটুকুই। কিন্তু ফারিণ ভক্তরা তার স্বামীর পেশা সম্পর্কে জানতে বেশ আগ্রহী হয়ে ওঠেন। এবার জানা গেল, ফারিণের স্বামী সম্পর্কে বিস্তারিত তথ্য।

ফারিণের স্বামী শেখ রেজওয়ান ঢাকার একটি বেসকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স স্নাতক সম্পন্ন করেছেন। এরপর বছর দুয়েক ঢাকার একটি প্রতিষ্ঠানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিও করেছেন তিনি। রেজওয়ান এখন যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে ডেটা সায়েন্সে স্নাতকোত্তর পড়ছেন বলে জানা গেছে।

মজার ব্যাপার হলো, ফারিণের প্রায় সাড়ে আট বছরের প্রেমের সম্পর্ক শেখ রেজওয়ানের সঙ্গে। কিন্তু তাকে নিয়ে কোনো অনুষ্ঠানে কখনো যাননি বলা চলে। তবে একবার ‘নেটওয়ার্কের বাইরে’ শিরোনামের একটি সিনেমার পার্টিতে ফারিণের সঙ্গে শেখ রেজওয়ানকে দেখা গিয়েছিল। তবে ফারিণের ঘনিষ্ঠদের মধ্যে কেউ কেউ শেখ রেজওয়ানকে চিনতো এবং জানতো।

এদিকে ফারিণের গতকালকের স্ট্যাটাসে জানা গেছে, কলেজ জীবন থেকে দুজনার সম্পর্কের শুরু। দীর্ঘ আট বছরের সম্পর্কের পর গত ১১ আগস্ট বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন ফারিণ-রেজওয়ান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জাতীয় সমবায় দিবস পালিত

১

৩৯ বছর বয়সে মেসির নতুন ইতিহাস, আবারও জিতলেন গোল্ডেন বুট

২

মালয়েশিয়ায় চাকরির জন্য প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত

৩

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

৪

মোহাম্মদ ওয়াজেদ আলী: বুদ্ধিবৃত্তিক জাগরণের নিভৃতচারী কারিগর || ‎তারিক ইসলাম

৫

কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বৃদ্ধিতে আলোচনা

৬

সুন্দরবনে সক্রিয় ১২ দস্যু বাহিনী, সামনে এলো গাবুরার আমির ও দাতিনাখালীর আলমের নাম

৭

পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৮

দেবহাটায় জামায়াতের রুকন সম্মেলন

৯

তালায় জাতীয় সমবায় দিবস পালিত

১০

মালদ্বীপকে উড়িয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান

১১

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ২৩৩৩

১২

সাতক্ষীরায় অ্যারাইজ ২২৪১ ধানের মাঠ দিবস

১৩

পরীমনির কর্মকাণ্ড শিল্পী সমাজের জন্য কলঙ্ক: রিনা খান

১৪

সাতক্ষীরায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

১৫

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে অপহরণের অভিযোগ

১৬

প্রথম ধাপের ভোটগ্রহণে প্রাধান্য পাচ্ছে যেসব ইউনিয়ন পরিষদ

১৭

কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা!

১৮

দেশে গ/ণ/পি/টু/নিতে অক্টোবরে প্রা/ণ গেল ৩২ জনের

১৯

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি

২০