বাংলাদেশ, শনিবার, ২৫ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৪ নভেম্বর ২০২৩, ১২:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধুলিহর ও ব্রহ্মরাজপুর ইউনিয়ন আ’লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালন

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ও ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় জেল হত্যা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (৩ নভেম্বর) রাতে ব্রহ্মরাজপুর বাজারের বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্রহ্মরাজপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিলিপ কুমার মল্লিকের সভাপতিত্বে ও ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম , প্রমুখ ।

এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আরশাদ আলী, ওজিয়ার রহমান, আব্দুল হামিদ, কুদ্দুস আলী, হুমায়ুন কবির, জয়নাল, জিয়াউর রহমান জিয়া, শহিদুল ইসলাম শহিদ, সাইফুল্লাহ মাস্টার, ইউপি সদস্য আনিছুর রহমান, কুরবান আলী, আক্তার হোসেন, বিপ্লব মন্ডল, মুরাদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠান শুরুতে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাও. মনিরুজ্জামান হেলালি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

তালায় বাল্যবিয়ে আয়োজনে কনের পিতাকে জরিমানা

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১০

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

১১

মধ্যরাতে ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যা বললেন মোদী

১২

আসামে ভয়াবহ বন্যায় ৪৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭ লাখ

১৩

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

১৫

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

১৬

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

১৭

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

১৮

তালা প্রেসক্লাবের শোক

১৯

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

২০
error: Content is protected !!