বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২২ জুলাই ২০২৩, ১:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সেঞ্চুরিতে ফারজানার ইতিহাস, বাংলাদেশের ২২৫

স্পোর্টস ডেস্ক: একটু আগেই রান নিতে গিয়ে পেয়েছিলেন চোট। ফারজানা হকের কাছে নিশ্চয়ই তখন তুচ্ছ সেসব।
তার সামনে সুযোগ ইতিহাস গড়ার, হাতছানি দিয়ে তাকে ডাকছে রেকর্ড।

দীপ্তি শর্মার বলে মিসফিল্ডিং হয়ে বল বাউন্ডারি ছুঁতেই ফারজানা পৌঁছে গেলেন তিন অঙ্কে। এরপর ড্রেসিংরুমের দিকে উঁচিয়ে ধরলেন ব্যাট। সতীর্থ, কোচিং স্টাফরা ভাসলেন উচ্ছ্বাসে। ফারজানা হয়ে গেলেন মেয়েদের ওয়ানডেতে দেশের প্রথম সেঞ্চুরিয়ান। বাংলাদেশের সামনে এখন ভারতকে ওয়ানডে সিরিজ হারানোর সুযোগ।

শনিবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২২৫ রানের সংগ্রহ পেয়েছে স্বাগতিকরা। যা ভারতের বিপক্ষে সর্বোচ্চ এবং সবমিলিয়ে ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। পাকিস্তানের বিপক্ষে ২০২২ সালের ১৪ মার্চ পাকিস্তানের বিপক্ষে ২৩৪ রান এখন পর্যন্ত টাইগ্রেসদের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড।

শুরুতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। পাওয়ার প্লের ১০ ওভারে দুই ব্যাটার শামীমা সুলতানা ও ফারজানা হক তুলতে পারেন ৩২ রান। পরে তারা দুজন উদ্বোধনী জুটিতে গড়েন রেকর্ডও। অবশ্য ভাঙতে পারেননি এক যুগ আগের রেকর্ড। শারমিন আক্তার ও সুখতারা রহমান ১১৩ রানের জুটিই এখন পর্যন্ত সর্বোচ্চ।

শামীমা ও ফারজানার জুটি ভাঙে ৯৩ রানে গিয়ে। স্নেহা রানার বলে হারমানপ্রিতের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শামীমা। এর আগেই তিনি অবশ্য ছুঁয়ে ফেলেন হাফ সেঞ্চুরি, ৫ চারে ৭৮ বলে এই ব্যাটার করেন ৫২ রান। তিন নম্বরে খেলতে আসেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

১ চারে ৩৬ বলে ২৪ রান করেন তিনি। তিনি স্নেহা রানার বলে ক্যাচ দেন আমানজাত কৌরের হাতে। ৪ বলে ২ রান করে আউট হন রিতু মণিও। বাংলাদেশের বাকি ইনিংস টানেন সোবহানা মোস্তারি ও ফারজানা। ফারজানা গড়েন ইতিহাসও। নারীদের ওয়ানডেতে দেশের প্রথম সেঞ্চুরিয়ান এখন তিনি।

ওয়ানডেতে এতদিন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান ছিল সালমা খাতুনের। ২০১৩ সালে ভারতের মেয়েদের বিপক্ষেই এই রান করেছিলেন তিনি। ফারজানা সেটিকে ছাড়িয়ে ব্যক্তিগত সংগ্রহ নেন তিন অঙ্কে। ৭ চারে ১৫৬ বলে একশ রান করেন তিনি, হাঁকান সাতটি চার।

ইনিংসের একদম শেষ বলে গিয়ে আউট হয়ে যান ফারজানা, সেটিও রান আউট। এর আগে ৭ চারে ১৬০ বলে ১০৭ রান করেন তিনি। ২ চারে ২২ বলে ২৩ রান আসে সোবহানা মোস্তারির ব্যাট থেকে। ভারতের পক্ষে ১০ ওভারে ৪৫ রান দিয়ে দুই উইকেট নেন স্নেহা রানা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

১

প্রাথমিকের নিয়োগ বঞ্চিত ৮১৭ জন, ১ অক্টোবরের মধ্যে নিয়োগ

২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষ: নিহত ১, গুলিবিদ্ধ ৬

৩

আশাশু‌নি‌তে ক‌পোতাক্ষ ন‌দের বে‌ড়িবা‌ঁধে ভয়াবহ ভাঙন, গ্রাম বাঁচাতে স্থানীয়দের লড়াই

৪

মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা পাচ্ছেন দিবালা

৫

মেসির অবিশ্বাস্য ফ্রি-কিক, তবু হার মায়ামির

৬

রোনালদোকে ছাড়াই পর্তুগালের জয়

৭

খুলনায় যুবককে গুলি করে হত্যা

৮

ছাত্রদের আন্দোলনে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ

৯

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

১০

আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ

১১

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

১২

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১৩

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

১৪

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

১৫

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

১৬

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

১৭

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

১৮

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

১৯

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

২০