বাংলাদেশ, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
১২ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
৬ নভেম্বর ২০২৩, ৬:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে নবনির্মিত স্কুল ভবন সড়ক ও ড্রেন উদ্বোধন

বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগরে নবনির্মিত স্কুল ভবন, সড়ক ও আরসিসি ড্রেন উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) বিকালে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার প্রধান অতিথি হিসেবে এসব উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।

এসময় ১ কোটি ৩ লক্ষ ৩৯ হাজার ৪৩৪ টাকা ব্যয়ে শ্যামনগর পরিষদ হতে গোপালপুর মোড় পর্যন্ত নির্মিত আরসিসি ড্রেন, ২ কোটি ৮২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত শ্যামনগর ইউপি অফিস হতে খানপুর হাট ভায়া শহীদ মিনার ও চালিতাঘাটা বাজার সড়ক এবং ১ কোটি ৩৪ লক্ষ ১২ হাজার ৩৫৩ টাকা ব্যয়ে রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত ভবন উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার মো: আক্তার হোসেন, শ্যামনগর উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান অসিম কুমার মৃধা, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবীর, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহীন হোসেন, নুরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিএম হাবিবুর রহমান, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ মজিদ, সাধারণ সম্পাদক সোহেল রানা (বাবু), উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু, কালিগঞ্জ আন্তঃজেলা বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রোবায়তুল ইসলাম (তপন), নূরনগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অরুণ কুমার মুখার্জি, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, নূরনগর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাইফুল্লাহ, উপজেলা কৃষকলীগের সভাপতি গোলাম মোস্তফা, নুরনগর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আবদুল গফফার, নুরনগর ইউনিয়ন তাঁতীলীগের সহসভাপতি মেহেদী হাসান, নুরনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করিম প্রমুখ।

অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শাহাদাতবরণকারী সদস্যদের রূহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।মোনাজাত করেন প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবীর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে প্রাণসায়ের খাল পাড়ে পরিচ্ছন্নতা অভিযান

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু

শ্যামনগরে কৃষি জমির টপ সয়েল ইট ভাটায় বিক্রির দায়ে অর্থদণ্ড

কালিগঞ্জে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

তালার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা

টিকার অভাবে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

১০

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু

১১

তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে!

১২

সাতক্ষীরায় ২টি স্বর্ণের বারসহ নারী আটক

১৩

যশোরেশ্বরী মন্দিরে মোদীর দেওয়া মুকুট চুরি: ১৮ মাস পর চার্জশিট, মূল আসামি অধরা

১৪

ওয়াসিম-বোল্টের রেকর্ডে ভাগ বসালেন মুস্তাফিজ, সামনে কেবল স্টার্ক

১৫

সুখী দাম্পত্যের রহস্য: স্ত্রীকে প্রতিদিন তিন বার ‘সরি’ বলেন অভিষেক!

১৬

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

১৭

হরমুজ প্রণালিতে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান

১৮

কালিগঞ্জে রাসায়নিক মিশ্রিত ৩৩৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দ

১৯

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতি: বাবলু সভাপতি ও বাবু সম্পাদক নির্বাচিত

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705