বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৬ নভেম্বর ২০২৩, ৭:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে ভুয়া গোয়েন্দা পুলিশ আটক

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি বাজার সংলগ্ন এলাকা থেকে পারভেজ সুমন (২৭) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ নভেম্বর) তাকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুয়া পুলিশ সেজে পারভেজ সুমন ওরফে ফরহাদ সানা মোবাইলের মাধ্যমে ঘুগরাকাটি বাজারের এক হোটেল ব্যবসায়ীর স্ত্রীর সাথে সম্পর্ক গড়ে তোলেন। পারভেজ তার সাথে নিজেকে গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয় দিয়ে কথা বলতেন।

রবিবার (৫ নভেম্বর) রাতে প্রেমিকাকে দেখতে তার বাড়ি ঘুগরাকাটি বাজারের পাশে এলে স্থানীয় জনগণ তাকে আটক করে থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে ভুয়া পরিচয়ের কথা স্বীকার করে পারভেজ। এর আগেও সে বিভিন্ন সময় মানুষের সাথে প্রতারণা করে আসছে বলে অভিযোগ রয়েছে।

আটক পারভেজ সুমন পাইকগাছা পৌরসভার বাতিখালী গ্রামের জালাল উদ্দিন সানা ছেলে।

কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে।তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন: তারেক রহমানকে নাহিদ ইসলাম

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

এনআইডিতে ভুল তথ্য থাকলে সংশোধনে যেসব কাগজ লাগবে

বাংলাদেশকে প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই এলো না চীন

রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজদের বিদায়, ফাইনালে জ্যামাইকা

১০

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

১১

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

১২

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

১৩

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

১৪

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

১৫

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

১৬

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

১৭

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

১৮

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

১৯

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

২০
error: Content is protected !!