বাংলাদেশ, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
৭ নভেম্বর ২০২৩, ৫:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশের ইতিহাসে প্রথম সুপার ওভার, জিতলেন জ্যোতিরা

ডেস্ক রিপোর্ট: নাসরা সিন্ধু রান আউট হতেই উচ্ছ্বাসে ভাসলো বাংলাদেশের মেয়েরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দৌড় যেন থামছিলই না। একটু আগে তার মিসেই অবশ্য ম্যাচটা হারতে বসেছিল বাংলাদেশ। তাদের উচ্ছ্বাসও জয়ের নয়। তবে ম্যাচটি ইতিহাসের সাক্ষী হয়ে গেছে ততক্ষণে।

ছেলে ও মেয়ে মিলিয়ে প্রথমবারের মতো সুপার ওভার হলো বাংলাদেশের ক্রিকেটে। এতে শেষ অবধি জয় পেয়েছে বাংলাদেশ। সুপার ওভারে পাকিস্তান ৭ রান করে, সেটি বাংলাদেশ এক উইকেট হারিয়ে টপকে যায়। এর আগে ৯ উইকেট হারিয়ে ৫০ ওভারে ১৬৯ রান করেছিল পাকিস্তান। বাংলাদেশ এক বল আগে অলআউট হয় এই রানেই।

টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ষষ্ঠ ওভারে এসে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। সাদিয়া ইকবালের বলে স্টাম্পিং হন মুর্শিদা খাতুন। ২ চারে ১৮ বলে ১২ রান করেন তিনি। আরেক ওপেনার ফারজানা হক পিংকি এদিন পান বেশ ভালো শুরু।

সোবহানা মোস্তারির সঙ্গে ২২ রানের জুটি গড়ে তোলেন তিনি। ওই জুটি ভাঙে ৩৫ বলে ১৬ রান করে নাসরু সিন্ধুর বলে সোবহানা এলবিডব্লিউ হলে। পরের জুটিটি হয় আরও বড়, এবার ফারজানার সঙ্গী হন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এটির পরিণতি অবশ্য ছিল হতাশার।

দুজনের ৪৯ রানের জুটি ভাঙে ফারজানা রান আউট হলে। আগেও কয়েকবার জ্যোতির সঙ্গে ভুল বুঝাবুঝি হয় তার। এ দফায় আর রক্ষা পাননি। রান হবে না এমন বলে দৌড় শুরু করেন দুই ব্যাটার, কিন্তু পরে ফিরে যান জ্যোতি। ৮৮ বলে ৩ চারে ৪০ রান করে সাজঘরে ফিরতে হয় তাকে। আউট হওয়ার পর ব্যাট ছুড়ে জ্যোতির জন্য নিজের ক্ষোভ ঝাড়েন তিনি।

নবম ব্যাটার হিসেবে আউট হন জ্যোতি। কিন্তু তিনিও খুব দ্রুত রান তুলতে পারেননি। ইনিংস শেষ হওয়ার এক বল আগে আউট হওয়া এই ব্যাটার ১০৪ বলে কেবল ৩ চারে ৫৪ রান করেন তিনি। পরের ব্যাটারদের মধ্যে কেবল একজনই দুই অঙ্কের ঘরে যেতে পারেন। ১৭ বলে ১৬ রান করেন ফাহিমা খাতুন। পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট নেন সাদিয়া ইকবাল ও নাসরা সিন্ধু।

রান তাড়ায় নামা পাকিস্তান শুরুটা করে বেশ ভালো। তাদের প্রথম উইকেট পাওয়ার জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ১৭তম ওভার অবধি। ৪৩ বলে ২২ রান করা সিদরা আমিনকে আউট করেন ফাহিমা খাতুন। পরের ওভারেই তিন বল খেলে কোনো রান করার আগে বিসমাহ মারুফকে জ্যোতির ক্যাচ বানান তিনি।

ওপেনার সাদিফ শামসের উইকেট নেন নিশিতা আক্তার নিশি। ৮৩ বলে ২৯ রান করেন তিনি। মাঝে ইরাম জাভেদের সঙ্গে ২৫ ও নাজিহা আলবির সঙ্গে ২৫ রানের জুটি গড়েন অধিনায়ক নিদা দার। তাতে ব্যবধানও কমে আসে জয়ের রানের। এর মধ্যে নিয়মিত উইকেটও হারাতে থাকে পাকিস্তানের মেয়েরা।

৪৯তম ওভারের তৃতীয় বলে এসে উম্মে হানি রান আউট হরে নবম উইকেট হারায় পাকিস্তান। তখন তাদের দরকার ৪ রান। শেষ ওভারে সেটি দাঁড়ায় তিন রানে। দ্বিতীয় ও চতুর্থ বলে রান নিয়ে নাসরা সিন্ধু ও সাদিয়া ইকবাল ম্যাচ টাই করে ফেলেন।

পঞ্চম বল উইকেটরক্ষক জ্যোতি মিস করেন। এরপর দৌড় শুরু করেন নাসরা সিন্ধু ও ফাহিমা খাতুন। কিন্তু নন স্ট্রাইক প্রান্তে হয়ে যান রান আউট। বাংলাদেশের ক্রিকেট প্রথমবারের মতো সাক্ষী হয় সুপার ওভারের।

ছেলেদের ম্যাচেও এর আগে কখনো বাংলাদেশ ম্যাচ টাই করেনি। মেয়েদের ক্রিকেটে এ বছরই ভারতের বিপক্ষে টাই করেছিল জ্যোতিরা। কিন্তু তখন আলোক স্বল্পতার কারণে সুপার ওভার হয়নি। তবে এবার আর আলোক স্বল্পতা বাধা হয়নি। বাংলাদেশও পেয়েছে সুপার ওভারে প্রথম জয়।

এই জয়ে সিরিজে ১-১ সমতা ফেরালো বাংলাদেশের মেয়েরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা!

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে গনেশপুর ও ভদ্রখালি চ্যাম্পিয়ন

শ্যামনগরে পতিত জমিতে ভুট্টা ও লবণ সহনশীল ধান চাষে নতুন সম্ভাবনা

পাইকগাছায় লোডশেডিং ও বাড়তি বিলের প্রতিবাদে মানববন্ধন

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

আশাশুনিতে ১০ হাজার বিঘা জমিতে লোনাপানি উত্তোলন, পরিবেশ বিপর্যয়ের শংকা

সতর্কবার্তা : সন্ধ্যার পর ১৬ জেলায় কালবৈশাখীর শঙ্কা

কয়রায় বাজারের জায়গা দখলের ষড়যন্ত্র, ব্যবসায়ীদের মানববন্ধন

জিয়া খাল পুনঃখনন কার্যক্রম উদ্বােধনে সোমবার যশোরে আসছেন তারেক রহমান

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

১০

একদিনে হাম ও উপসর্গে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৮ শিশুর

১১

সাতক্ষীরার আম ক্যালেন্ডার ঘোষণা

১২

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

১৩

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

১৪

পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে

১৫

জীবাশ্ম জ্বালানিতে নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে

১৬

সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৭

আলোচনায় বসবে না ইরান, দূতদের সফর বাতিল করলো ট্রাম্প

১৮

ট্রাম্পের নৈশভোজে গুলি, সন্দেহভাজন বন্দুকধারী গ্রেপ্তার

১৯

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705