বাংলাদেশ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৭ সেপ্টেম্বর ২০২৩, ৩:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নাটোর-৪ আসনের উপনির্বাচন ১১ অক্টোবর

ডেস্ক রিপোর্ট: নাটোর-৪ আসনের (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের উপনির্বাচন আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে। এই আসনে ভোটগ্রহণ হবে ব্যালট পেপারে। ভোটকেন্দ্রে থাকবে না সিসি ক্যামেরা।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) কমিশন সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই হবে ১৮ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ হবে ১১ অক্টোবর।

গত ৩০ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। তিনি নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন।

রাজনৈতিক জীবনে মো. আব্দুল কুদ্দুস ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৩ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়েছিলেন।

গত ৩ সেপ্টেম্বর সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক গেজেটে নাটোর-৪ আসন শূন্য ঘোষণা করা হয়।

সংবিধান অনুযায়ী সংসদের কোনো আসন শূন্য হলে তার ৯০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। ইতোমধ্যে শূন্য ঘোষণার গেজেট ইসিতেও পৌঁছেছে বলে জানা গেছে। গত ৩০ আগস্ট আসনটি শূন্য হওয়ায় পরবর্তী ৯০ দিন ধরলে এ আসনে উপ-নির্বাচন আগামী ২৭ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১

গোলাপি আভায় জয়া আহসান

২

মুখ ঢেকে তর্ক, লাল কার্ড দেখলেন নেইমার

৩

বড়দলে জাসাসের আনন্দ মিছিল

৪

ফিচার || ছুটির গল্পে মুখর ক্যাম্পাস, ফিরেছে প্রাণচাঞ্চল্য

৫

দ্য এডিটরস-এ সংবাদ প্রকাশ: পুলিশি তৎপরতায় বাড়ি ফিরলেন দীপালী রানী

৬

আইনজীবী সমিতির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মঙ্গলবার মনোনয়নপত্র বিতরণ

৭

জলবায়ু পরিবর্তন ও কার্বনের ‘ছয় রঙ’: সংকট ও উত্তরণের পথ || ‎তারিক ইসলাম

৮

শেখ নুরুল হকের মৃত্যুতে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের শোক

৯

সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য এবং নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

১০

পানখালী জেলে কল্যাণ সমিতির নির্বাচন: সভাপতি বাশার, সম্পাদক আজিজুল হক

১১

রোটারী ক্লাব অব সাতক্ষীরার ৩৩তম অভিষেক

১২

আলিপুরে জামায়াতের নির্বাচনী কর্মী সমাবেশ

১৩

বাবার সাথে || আলেয়া মান্নান

১৪

আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা!

১৫

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃ-ত্যু

১৬

জেলেখালি ভাই ভাই সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

১৭

প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার কমিটি গঠন: মুনিরউদ্দীন সভাপতি, সামাদ সম্পাদক পুনর্নির্বাচিত

১৮

মৌতলা ইউপির ৯নং ওয়ার্ডে মা-ছেলেসহ সম্ভাব্য ১০ প্রার্থী মাঠে

১৯

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

২০