বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৫ নভেম্বর ২০২৩, ৫:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাহমুদউল্লাহকে ঘিরে বড় দুঃসংবাদ!

ডেস্ক রিপোর্ট: বাঁ-হাতে ব্যান্ডেজ নিয়েই ভারত থেকে বাংলাদেশে ফিরেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে রান আউট হয়েছিলেন অভিজ্ঞ এই ব্যাটার। ওই সময় আউট থেকে বাঁচতে মাটিতে লুটিয়ে পড়েন রিয়াদ, যা পরে কাল হয়ে দাঁড়ায়।

সেই ড্রাইভের কারণে কাঁধে চোট পেয়েছিলেন মাহমুদউল্লাহ। এরপর দেশে ফিরেই করানো হয় এমআরআই। যার রিপোর্ট আজ সকালেই হাতে পেয়েছে বিসিবি। চোটের যে অবস্থা, পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে ফিট হতে অন্তত সপ্তাহ পাঁচেক সময় লাগতে পারে। যে কারণে আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

মাহমুদউল্লাহর চোটের বিষয়ে অবশ্য বিসিবির মেডিকেল বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে পুনর্বাসন প্রক্রিয়ার কারণে নিউজিল্যান্ড সফর মিস করতে যাচ্ছেন মাহমুদউল্লাহ, এক প্রকার নিশ্চিত।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটি আগামী মাসের ১৭ ডিসেম্বর মাঠে গড়াবে। ৩১ ডিসেম্বর শেষ টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে এই সফর। আর এই সিরিজ খেলতে আগামী ১২ ডিসেম্বর ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ দলের।

এর আগে চলতি মাসের ২১ তারিখ দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসবে কিউইরা। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ায় এই সিরিজে দেখা যাবে না রিয়াদকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৩

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৪

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৫

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

৬

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

৭

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

৮

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

৯

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১০

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১১

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১২

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৩

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৪

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৫

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

জামায়াতের কাছে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খাঁন

১৭

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৮

চৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র

১৯

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

২০