বাংলাদেশ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২১ নভেম্বর ২০২৩, ৬:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জোট-মহাজোটে নয়, ৩০০ আসনে নির্বাচন করবে জাপা

ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো জোট বা মহাজোটে নয়, ৩০০টি আসনে জাতীয় পার্টি (জাপা) এককভাবে নির্বাচন করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদল সম্ভব নয় মন্তব্য করে মুজিবুল হক চুন্নু বলেন, গত ৩৩ বছরে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচন নিয়েই সমালোচনা আছে। তত্ত্ববধায়ক সরকারের অধীনে যারা নির্বাচনে জিতেছে তারা বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আর যারা ক্ষমতায় যেতে পারেনি তারা বলেছে নির্বাচন সুষ্ঠু হয়নি। বর্তমান নির্বাচন ব্যবস্থায় নির্বাচন শতভাগ সুষ্ঠুভাবে করা সম্ভব নয়।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে আনুপাতিক হারে এরশাদের নির্বাচন পদ্ধতি গ্রহণ করতে হবে। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় নির্বাচন সামনে এসেছে। আমরা সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন চেয়েছি। তবে নির্বাচনের জন্য শতভাগ আস্থার পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। আমাদের নির্বাচনের ব্যাপারে জাপা চেয়ারম্যান সিদ্ধান্ত জানাবেন।

জাপার মহাসচিব বলেন, মানুষের মনে প্রশ্ন আছে যে, ভোটকেন্দ্রে গেলে তারা ভোট দিতে পারবে কি না। নির্বাচন নিয়ে মানুষের মাঝে শঙ্কা ও সংশয়ও আছে। তাই আমরা ভোটের ব্যাপারে সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছি। আমরা কোনো জোট বা মহাজোটে নির্বাচন করব না। আমরা ৩০০ আসনে নির্বাচন করব।

আজ (মঙ্গলবার) জাপার ৬২২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে জানিয়ে চুন্নু বলেন, এ নিয়ে দুই দিনে ১১৭৯টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের ২ আদালত চত্বরে ৩ ককটেল বিস্ফোরণ

১

মানবতার দেয়াল স্থাপন

২

শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভা

৩

শীতকালীন ছুটি বাতিলে ক্ষুব্ধ জবি শিক্ষার্থীরা

৪

শ্যামনগরে উপকূল দিবসের কর্মসূচিতে শিশুরা আকলো উপকূলের ঝুঁকির ছবি

৫

চাম্পাফুলের বারদহায় রাফাত হত্যার বিচারের দাবিতে ফের মানববন্ধন

৬

সাতক্ষীরা সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

৭

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর খেলা উদ্বোধন

৮

নাজিমগঞ্জ বাজারে ঘোড়া প্রতীকের গণসংযোগ

৯

শ্যামনগরে যুবদলের বিক্ষোভ

১০

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক প্রশিক্ষণ

১১

শ্যামনগরে বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

১২

মৌতলায় সার মজুদের দায়ে ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা

১৩

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

১৪

সুন্দরবন প্রেসক্লাবের উদ্যোগে উপকূল দিবস পালিত: রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

১৫

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

১৬

বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

১৭

কাশিমাড়ীতে উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

১৮

এমপি গাজী নজরুল কাণ্ডে নৈতিক দায়ের প্রশ্নে জামায়াতের আপত্তি

১৯

জবির ৫ ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ল

২০